উদ্দীপকে বর্ণিত আরিফের মন্তব্য হলো, "হাসিব কথাটি ঠিক বলেনি।" আরিফ যে প্রেক্ষাপটে হাসিবের কথাটা ঠিক হয়নি বলেছে সেটি হলো- হাসিব প্রথমে তার চেয়ারম্যান চাচাকে রাস্তার ময়লা পরিষ্কার করার জন্য সুইপার নিয়োগের ব্যবস্থা করার কথা বললেও পরে আবার বলে যে, এটি তার কাজ নয়। এর মাধ্যমে হাসিব তার চেয়ারম্যানের দায়িত্ব ও কর্তব্যকে অস্বীকার করতে চাইলে আরিফ বলে হাসিব কথাটা ঠিক বলেনি। আরিফের মন্তব্যটি যথার্থ বলে মনে করি। কেননা রাস্তার মধ্যে ময়লা-আবর্জনা পড়ে থাকলে প্রাথমিকভাবে তা অপসারণ করার ইমানি দায়িত্ব সকলের ওপরই পড়ে। তবে একাজ নিয়মিত করার জন্য অবশ্যই জনপ্রতিনিধি অর্থাৎ চেয়ারম্যানের মাধ্যমে সুইপার নিয়োগ করার জন্য চেয়ারম্যানকে প্রস্তাব বা পরামর্শ দেওয়াও এক প্রকার দায়িত্বশীলতা। কেননা চেয়ারম্যানকে অবহিত করার মাধ্যমে তিনি এটি সমাধানে উপর্যুক্ত ব্যবস্থা নিতে পারবেন। সুতরাং হাসিবের মন্তব্যটি সঠিক নয়। কারণ আমরা প্রত্যেকেই দায়িত্বশীল আমাদের সে দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। এ সম্পর্কিত একটি হাদিস রয়েছে, হাদিসটি হলো হযরত আব্দুল্লাহ ইবনে উমার (রা.) হতে বর্ণিত, তিনি বলেন যে, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন, "সাবধান! তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল বা রক্ষক আর তোমাদের প্রত্যেককেই নিজেদের অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে।” (বুখারি ও মুসলিম) অতএব, উক্ত হাদিস দ্বারা প্রমাণিত হয় যে, হাসিবের ব্যাপারে আরিফের মন্তব্যটি সঠিক ও যথার্থ।