আল-কুরআন কীভাবে সামাজিক সমস্যার সমাধান করে? ব্যাখ্যা কর।
উত্তর: মানুষ সমাজবদ্ধ জীব। সমাজে বসবাস করতে গিয়ে মানুষকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। সেসব সামাজিক সমস্যার সুষ্ঠু ও পরিপূর্ণ সমাধান পেশ করেছে মহাগ্রন্থ আল-কুরআন। সুষ্ঠু শান্তিময় সমাজজীবনের পরিপন্থি যাবতীয় অনাচার-অত্যাচার, শোষণ, নির্যাতন, ঝগড়া-বিবাদসহ সব ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য কুরআন কঠোরভাবে নিষেধ করা হয়েছে। অপরদিকে, সকলের প্রতি ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার তাগিদ দেওয়া হয়েছে। এমনিভাবে সামাজিক সকল সমস্যার সমাধান পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে। আর আল্লাহ তায়ালার কুরআনের এসব বিধান প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক সমস্যার সমাধান সম্ভব হয়।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
আল-কুরআন কীভাবে সামাজিক সমস্যার সমাধান করে? ব্যাখ্যা কর।
উত্তর