শেয়ারFacebookWhatsApp

সত্য মানুষকে কীভাবে মুক্তি দেয়?

উত্তর: 'সত্য মানুষকে যেভাবে মুক্তি দেয়' ব্যাখ্যা করা হলো-সত্যবাদিতা একটি মহৎ গুণ। মানবজীবনে সত্যবাদিতার প্রভাব সীমাহীন। কথাবার্তা, কাজকর্ম ও আচার-আচরণে সত্যবাদিতা ও সততা অবলম্বন করলে মানুষ দুনিয়া ও আখিরাতে সফলতা লাভকরতে পারে। সত্যবাদিতা মানুষকে নৈতিক চরিত্র গঠনে সাহায্য করে। পাপ ও অশালীন কাজ থেকে রক্ষা করে। সত্যবাদী ব্যক্তি কোনোরূপ অন্যায় ও অত্যাচার করতে পারে না। কেননা সত্যবাদী লোক ভাবে কেউ তাকে অপরাধের কথা জিজ্ঞেস করলে সে মিথ্যা বলতে পারবে না বরং স্বীকার করতে হবে। এতে সে লজ্জিত হবে ও শাস্তি ভোগ করবে। এজন্য মহানবি (সা.) বলেন, "তোমরা সত্যবাদী হও। কেননা সত্য পুণ্যের পথ দেখায়। আর পুণ্য জান্নাতের পথে পরিচালিত করে।” (বুখারি ও মুসলিম)

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

সত্য মানুষকে কীভাবে মুক্তি দেয়?

উদ্দীপক

সবজি বিক্রেতা মনির হোসেন পচাবাসি সবজি বিক্রি করেন না, ওজনে কম দেন না ও বেশি দামে পণ্য বিক্রি, করেন না। এতে লাভ কম হওয়ায় সংসারে টানাপোড়েন চলে। তার স্ত্রীর মতে, মনির একজন বোকা ও অসফল ব্যবসায়ী। তার প্রতিবেশী মাহমুদুল করিম সরকারি রাস্তার ধারে নানা জাতের গাছ লাগিয়ে প্রতিদিন পানি দেন। কিন্তু কোনোদিন নিজে ফল খেতে না পারায় তার প্রতিবেশী নাজিম বলেন, এটি নিছক পণ্ডশ্রম।

চট্টগ্রাম কলেজ · 2025

উত্তর

মুত্তাফাকুন আলাইহি অর্থ যার ওপর ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। বুখারি ও মুসলিম শরিফের সম্মিলিত বর্ণনাকে মুত্তাফাকুন আলাইহি বলা হয়।

উত্তর

'সত্য মানুষকে যেভাবে মুক্তি দেয়' ব্যাখ্যা করা হলো-সত্যবাদিতা একটি মহৎ গুণ। মানবজীবনে সত্যবাদিতার প্রভাব সীমাহীন। কথাবার্তা, কাজকর্ম ও আচার-আচরণে সত্যবাদিতা ও সততা অবলম্বন করলে মানুষ দুনিয়া ও আখিরাতে সফলতা লাভকরতে পারে। সত্যবাদিতা মানুষকে নৈতিক চরিত্র গঠনে সাহায্য করে। পাপ ও অশালীন কাজ থেকে রক্ষা করে। সত্যবাদী ব্যক্তি কোনোরূপ অন্যায় ও অত্যাচার করতে পারে না। কেননা সত্যবাদী লোক ভাবে কেউ তাকে অপরাধের কথা জিজ্ঞেস করলে সে মিথ্যা বলতে পারবে না বরং স্বীকার করতে হবে। এতে সে লজ্জিত হবে ও শাস্তি ভোগ করবে। এজন্য মহানবি (সা.) বলেন, "তোমরা সত্যবাদী হও। কেননা সত্য পুণ্যের পথ দেখায়। আর পুণ্য জান্নাতের পথে পরিচালিত করে।” (বুখারি ও মুসলিম)

উত্তর

উদ্দীপকে বর্ণিত মাহমুদুল করিমের কর্মকান্ড সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। বৃক্ষরোপণের সাথে সংগতিপূর্ণ হাদিসটি হলো- “কোনো মুসলমান যদি বৃক্ষ রোপণ করে কিংবা কোনো ফসল আবাদ করে, এরপর তা থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু কিছু ভক্ষণ করে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে। (বুখারি মুসলিম) উদ্দীপকে দেখা যায়, মাহমুদুল করিম সরকারি রাস্তার ধারে নানা জাতের গাছ লাগিয়ে প্রতিদিন পানি দেন। কিন্তু কোনোদিন নিজে ফল খেতে না পারায় তার প্রতিবেশী নাজিম বললেন, 'এটি নিছক পণ্ডশ্রম।' হাদিস অনুসারে তাই বলা যায়, মাহমুদল করিমের কর্মকান্ড মোটেই নিছক পণ্ডশ্রম নয়। কেননা সে নিজে কোনো ফল খেতে না পারলে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু তা ভক্ষণ করলে মাহমুদুল করিম এর জন্য সদকার সাওয়াব পাবে না। এছাড়াও বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখার কারণে এর সওয়াব তার আমলনামায় লেখা হবে। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি ও কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমানো যায়। যা প্রাণিকূলের বেঁচে থাকার জন্য অতি গুরুত্বপূর্ণ উপাদান। অতএব বলা যায়, মাহমুদল করিমের কর্মকাণ্ড হাদিস অনুসারে সদকা হিসেবে গণ্য হবে।

উত্তর

উদ্দীপকের মনির হোসেনের স্ত্রীর মন্তব্যটি যথার্থ নয়। কারণ মনির হোসেন ব্যবসায়ে সততা অবলম্বন করেন এতে তিনি সাময়িকভাবে আর্থিক দিক থেকে লাভবান না হলেও প্রকৃতপক্ষ তিনিই সফল ও লাভবান ব্যবসায়ী। হাদিসে মনির হোসেনের মতো ব্যবসায়ীদেরকে সুসংবাদ দেয়া হয়েছে। হাদিসে এসেছে, "রাসুল (সা.) বলেছেন, সত্যবাদী, বিশ্বস্ত, মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদগণের সঙ্গে থাকবেন। (মুসতাদরাকে হাকিম) ব্যবসায়-বাণিজ্য জীবনে উন্নতি লাভের চাবিকাঠি বলে মানুষ সাধারণত এ ব্যবসায়-বাণিজ্যে অন্যায় পন্থা অবলম্বন করে অন্যকে ধোঁকা দিয়ে থাকে। তাই এরূপ কাজকে জঘন্য পাপ বলে উল্লেখ করে একজন বিশ্বস্ত, সত্যবাদী মুসলমান ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের অন্তর্ভুক্ত বলে হাদিসে সৎ ও ন্যায়ভাবে ব্যবসায় করার প্রতি ব্যবসায়ীদের উৎসাহিত করা হয়েছে। বৈধ ও সৎ কাজে জীবিকা নির্বাহ করা এবং বিশ্বস্ততার সাথে ব্যবসায়-বাণিজ্য করাকে আল্লাহ অত্যন্ত পছন্দ করেন। আর এ সকল ব্যবসায়ী পরকালে ও ইহকালে সফলকাম হবে। উদ্দীপকে সবজি বিক্রেতা মনির হোসেন পচাবাসি সবজি বিক্রি করেন না। ওজনে কম দেন না ও বেশি দামে পণ্য বিক্রি করেন না। অর্থাৎ তিনি ব্যবসায়ে সততার পূর্ণ বাস্তবায়ন করেন যার ফলে তার লাভ কম হওয়ায় সংসারে টানাপোড়েন চলে। তাই এ প্রেক্ষিতেই তার স্ত্রী উক্ত মন্তব্য করে হাদিস অনুসারে কোনোভাবেই গ্রহণযোগ্য ও যুক্তিযুক্ত নয়।
HSCIslamic Studies 2nd Paperচট্টগ্রাম কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।