শেয়ারFacebookWhatsApp

হানাফি মাযহাবের অনুসারী অধিক হওয়ার কারণ কী?

উত্তর: ইমাম আযম হযরত আবু হানিফা (র.) প্রতিষ্ঠিত হানাফি মাযহাবের অনুসারী অধিক হওয়ার কারণ হলো- ইমাম আবু হানিফা (র.) সর্বপ্রথম ইলমে ফিকহ সংকলনের মাধ্যমে এবং তা সর্বাধিক যুক্তিযুক্ত ও শক্তিশালী দলিলের ভিত্তিতে স্থাপন করেছেন। ফলে দলে দলে লোকজন তাঁর অনুসরণ ও অনুকরণ করতে থাকে। অন্যান্য মাযহাবের তুলনায় এ মাযহাব-এর মাসয়ালাসমূহ, তত্ত্ব, তথ্য, হেকমত ও কল্যাণকামিতাপূর্ণ। এটি অন্যান্য মাযহাবের তুলনায় সহজসাধ্য। এছাড়াও ফিকহ হানাফির বৃহত্তম অংশ মানুষের পার্থিব প্রয়োজনাদি পূরণে আচার-আচরণের ক্ষেত্রে সংগতিশীল মনে হওয়ায় এর অনুসারীর সংখ্যা অধিক।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

হানাফি মাযহাবের অনুসারী অধিক হওয়ার কারণ কী?

উদ্দীপক

হিজরি ২য় শতকে ইসলামি মনীষীগণ রাসুল (সা.) ও সাহাবাদের বক্তব্য সংগ্রহে নানামুখী উদ্যোগ গ্রহণ করেন। তাঁরা অক্লান্ত পরিশ্রম করে একে একটি পূর্ণাঙ্গ শাস্ত্রের রূপ দেন। তাঁদের একজন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী যিনি উজবেকিস্তানে জন্মগ্রহণ করেন, মদিনায় বসে তার গবেষণা কার্যক্রম চালান এবং ২৫৬ হিজরিতে তিনি ইন্তেকাল করেন।

চট্টগ্রাম কলেজ · 2025

উত্তর

ইমাম মালেক (র.) মদিনায় জন্মগ্রহণ করেন।

উত্তর

ইমাম আযম হযরত আবু হানিফা (র.) প্রতিষ্ঠিত হানাফি মাযহাবের অনুসারী অধিক হওয়ার কারণ হলো- ইমাম আবু হানিফা (র.) সর্বপ্রথম ইলমে ফিকহ সংকলনের মাধ্যমে এবং তা সর্বাধিক যুক্তিযুক্ত ও শক্তিশালী দলিলের ভিত্তিতে স্থাপন করেছেন। ফলে দলে দলে লোকজন তাঁর অনুসরণ ও অনুকরণ করতে থাকে। অন্যান্য মাযহাবের তুলনায় এ মাযহাব-এর মাসয়ালাসমূহ, তত্ত্ব, তথ্য, হেকমত ও কল্যাণকামিতাপূর্ণ। এটি অন্যান্য মাযহাবের তুলনায় সহজসাধ্য। এছাড়াও ফিকহ হানাফির বৃহত্তম অংশ মানুষের পার্থিব প্রয়োজনাদি পূরণে আচার-আচরণের ক্ষেত্রে সংগতিশীল মনে হওয়ায় এর অনুসারীর সংখ্যা অধিক।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত মনীষী হলেন ইমাম বুখারি (র.)। হাদিস শাস্ত্রের এক উজ্জ্বলতম নক্ষত্রের নাম ইমাম বুখারি (র.) ইসলামের ইতিহাসে যে কয়জন বিরল ব্যক্তিত্ব রাসুল (সা.)-এর বাণী সমুন্নত রাখা ও কেয়ামত পর্যন্ত আগত মানবজাতির নিকট পৌঁছে দেওয়ার জন্য অবিস্মরণীয় অবদান রেখে গেছেন। ইমাম বুখারি (র.) তাদের শীর্ষস্থানীয়। তার সংকলিত হাদিস গ্রন্থটি (বুখারি শরিফ) আল-কুরআনের পরেই সর্বাধিক গ্রহণযোগ্য ও বিশুদ্ধ হিসেবে স্বীকৃত। ইমাম বুখারি (র.)-এর নাম মুহাম্মদ উপনাম, আবু আব্দুল্লাহ। পিতার নাম ইসমাইল, দাদার নাম ইবরাহিম। উপাধি 'আমিরুল মুমিনুন ফিল হাদিস। তিনি ইসলামি সত্যতা ও সংস্কৃতির লালন কেন্দ্র উজবেকিস্তানের বুখারা নগরীতে ১৯৪ হিজরিতে ১৩ শাওয়াল মোতাবেক ৮১০ খ্রিস্টাব্দে ২১ জুলাই, শুক্রবার জন্মগ্রহণ করেন। ২১৭ হিজরিতে তিনি 'বুখারি শরীফ' সংকলন শুরু করেন। এবং ২৩৩ হিজরিতে তা সম্পন্ন করেন। তিনি ৭ লক্ষাধিক হাদিস হতে বাছাই করে এ গ্রন্থ মাত্র ৭২৭৫ট হাদিস সন্নিবেশ করেন। প্রতিটি হাদিস লেখার পূর্বে তিনি দুই রাকাত নামায পড়ে নিতেন। এ মহান মনীষী হিজরি ২৫৬ সালের ১ শাওয়াল ঈদুল ফিতরের রাতে সমরকন্দে ইন্তেকাল করেন।উপরোক্ত আলোচনায় এটিই প্রতীয়মান হয়, উদ্দীপকে উল্লিখিত মনীষী হলেন ইমাম বুখারি (র.)।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ইসলামি মনীষীগণ হিজরি ২য় শতকে রাসুল (সা.) ও সাহাবাদের বক্তব্য তারা হাদিস সংগ্রহে নানামুখী উদ্যোগ গ্রহণ করেন। তাঁরা অক্লান্ত পরিশ্রম করে রাসুল (সা.) ও সাহাবাদের বাণী, কর্ম ও মৌন সম্মতিকে বা হাদিসকে একটি শাস্ত্রে রূপদান করেন। হিজরি ২য় শতক ছিল তাবেইন ও তাবি-তাবিঈন-এর যুগ। এ যুগেও হাদিস মুখস্থকরণ, ব্যাপক চর্চা ও সংকলনের ধারা শুরু হয় এবং হাদিসশাস্ত্রের ক্রমবিকাশ ও সংরক্ষণের সর্বোত্তম ধারাটি ক্রমোন্নতির পথে অগ্রসর হতে থাকে। হাদিস লিখনের ব্যাপারে উমর ইবনে আব্দুল আযীয (র.) এক সরকারি ফরমান জারি করেন। এ ফরমানের ফলে হাদিস সংগ্রহ ও সংকলনের যে প্রবাহ তরঙ্গায়িত হয়ে উঠেছিল। হিজরি তৃতীয় শতাব্দী ছিল হাদিস সংকলনের স্বর্ণযুগ। এ সময় হাদিসের বিশুদ্ধতম ছয়টি কিতাব সংকলিত হয় যা সিহাহ সিত্তাহ নামে পরিচিত। যথা: ১. সহীহ বুখারি; ২. সহীহ মুসলিম; ৩. সুনানে নাসাই; ৪. সুনানে আবু দাউদ; ৫. জামি তিরমিযি; ৬. সুনানে ইবনে মাজাহ।হাদিস শাস্ত্রে সংকলন করে আমাদের সামনে বিশুদ্ধতম হাদিস গ্রন্থসমূহ উপস্থাপনের ক্ষেত্রে যেসব মনীষীগণ অসামান্য অবদান রেখে গেছেন তারা হলেন- ইমাম মালেক (র.), ইমাম বুখারি (র.), ইমাম শাফেয়ী (র.), ইমাম মুসলিম, আবু ইসা, আব্দুর রহমান ইবনে সিননান আনসারী, আবু দাউদ সোলায়মান, আবু আব্দুল্লাহ মুহাম্মদ (র.) প্রমুখ। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে মুসলমানরা হাদিসের চর্চা ও অনুশীলন খুব সহজেই করতে পারছেন।
HSCIslamic Studies 2nd Paperচট্টগ্রাম কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।