উদ্দীপকে হাবিবের দুধের সাথে পানি মিশিয়ে বিক্রি করা প্রতারণার নামান্তর, আর প্রতারণার মাধ্যমে উপার্জিত সম্পদ হারাম, তাই জনাব হাবিবের কর্মকাণ্ড সম্পর্কে মাওলানা নিজামুদ্দীনের মন্তব্যটি সঠিক ও যথার্থ।পণ্যে ভেজাল মিশিয়ে বিক্রি করা প্রতারণার শামিল, আর প্রতারণা দ্বারা অর্জিত জীবিকা হারাম, যে দেহ হারাম রুজি দ্বারা পরিপুষ্ট তার স্থান জাহান্নাম, হারামের পরিণতি সম্পর্কে বর্ণিত হাদিস- “হযরত জাবির (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, জান্নাতে প্রবেশ করবে না সেই ব্যক্তি, যার মাংসপেশি হারাম বস্তু দ্বারা গঠিত। তার জন্য জাহান্নামই শ্রেষ্ঠ স্থান।” (মুসনাদে আহমদ)প্রতারণা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত ঘৃণ্য ও গর্হিত কাজ। প্রতারক কখনো প্রকৃত মুমিন হতে পারে না। মহানবি (স.) বলেন, “যে ব্যক্তি প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়।" (মুসলিম)অতএব, উদ্দীপকে জনাব হাবিবের অধিক মুনাফা অর্জনের আশায় দুধের সাথে পানি মিশিয়ে বিক্রি করা প্রতারণার অন্তর্ভুক্ত, তাই বলা যায়, প্রতারণার পরিণতি সম্পর্কে মাওলানা নিজামুদ্দীনের মন্তব্যটি যথার্থ।