P-এর স্বভাবের সাথে হাদিসে বর্ণিত নিকৃষ্ট লোক ও বেইমানের চরিত্রের মিল পাওয়া যায়। পাঠ্যপুস্তকের ১২নং হাদিস এবং ১৩নং হাদিসে এ বিষয়গুলো বর্ণিত হয়েছে।১২নং হাদিসে বর্ণিত হয়েছে- “উম্মুল মুমিনিন হযরত আয়েশা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এরশাদ করেছেন নিশ্চয়ই মানুষের মধ্যে সর্বাধিক নিকৃষ্ট সেই ব্যক্তি, যার অশ্লীলতা থেকে বাঁচার জন্য অন্যান্য মানুষ তাকে পরিত্যাগ করে।” (বুখারি ও মুসলিম) ১৩নং হাদিসে বর্ণিত হয়েছে- “হযরত ইবন মাসউদ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বাণী প্রদান করেছেন, মুমিন ব্যক্তি না পরনিন্দুক ছিদ্রান্বেষী; আর না অভিসম্পাতকারী; আর না অশ্লীলভাষী; আর না নির্লজ্জ।” উদ্দীপকে P পরনিন্দা করে, অশ্লীল কথা বলে, মানুষকে অভিশাপ দেয় এবং যেকোনো হীন কাজ করতে পারে।উক্ত হাদিস দুটিতে বর্ণিত স্বভাব কোনো মুমিনের হতে পারে না। এগুলো শয়তানের কাজ। তাই প্রকৃত মুমিন হতে হলে এসব কাজ থেকে বেঁচে থাকতে হবে।