"তাদের অন্তরে রয়েছে ব্যাধি।" আয়াতে কাদের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: "তাদের অন্তঃকরণে ব্যাধি রয়েছে। আর আল্লাহ তাদের ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন।” এ আয়াতে মুনাফিকদের মানসিক অবস্থার বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। মুনাফিকরা প্রকাশ্যে ইমানের ঘোষণা দিলেও গোপনে ইসলামের বিরোধিতা করে। প্রকৃতপক্ষে তারা কাফিরদেরই পক্ষাবলম্বন করে। তাদের এ হীননীতির কারণ হলো তাদের মন কুফরের রোগে আক্রান্ত। আর আল্লাহ তায়ালা তাদের এসব মন্দ চিন্তায় তাৎক্ষণিক শাস্তি না দেওয়ায় তারা দিন দিন কুফরির মাত্রা বৃদ্ধি করে। আর এটাকেই বলা হয়েছে- আর আল্লাহ তাদের ব্যাধি বা রোগ আরও বাড়িয়ে দিয়েছেন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
"তাদের অন্তরে রয়েছে ব্যাধি।" আয়াতে কাদের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর