পরকালে অবৈধ ব্যবসায়ীদের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। মদ ও নেশাগ্রস্ততা মানবচরিত্র ধ্বংসের এবং সব অশ্লীল ও অনৈতিক কাজের মূল প্রেরণা। এর পরিণতি সম্পর্কে রাসুল (সা.) বলেন, "আল্লাহ তায়ালা মদের প্রতি, মদ পানকারীর প্রতি, মদ যে পান করায় তার প্রতি, যে মদ ক্রয় করে, যে মদ প্রস্তুত করে, যে মদ প্রস্তুতের নির্দেশ দেয়, মদ বহনকারী এবং যার কাছে মদ বহন করা হয় তার প্রতি অভিশাপ দেন।” (আবু দাউদ, ইবনে মাজাহ)মদ ও মদ সংশ্লিষ্ট সবকিছু হারাম। আর হারাম রিজিকে যে শরীর বেড়ে উঠেছে, যে শরীরের রক্ত মাংস গঠিত হয়েছে, তা কখনো জান্নাতে প্রবেশ করবে না। মহানবি (সা.) বলেন, "হারাম উপার্জনে তৈরি মাংস (শরীর) বেহেশতে প্রবেশ করবে না এবং হারাম সম্পদে তৈরি প্রতিটি টুকরো মাংসের জন্য দোযখই যথপোযুক্ত আবাস।” (মুসনাদে আহমদ) তাই নাজমুল সাহেবকে পরকালে ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে।