'হালাল উপার্জন একটি ফরজ ইবাদত'- ব্যাখ্যা কর।
উত্তর: আল্লাহ তায়ালা মানব সৃষ্টি করেছেন তাঁরই ইবাদাত-বন্দেগির জন্য। ইবাদাত করা যেমন ফরয, তেমনি হালাল উপার্জন বা হালাল রুজি অন্বেষণ করাও ফরয। মহান আল্লাহপাকের নির্দেশ- فَإِذَا قُضِيَتِ الصَّلوةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ অর্থ : “সালাত সমাপ্ত হয়ে গেলে পৃথিবীতে ছড়িয়ে পড়, আর আল্লাহর অনুগ্রহ থেকে জীবিকা অন্বেষণ কর- তথা উপার্জন কর।” (সূরা জুমআ ১০) হালাল উপার্জন করা অন্যতম ফরয কাজ। মহানবি (সা.) বলেন- طَلَبُ كَسْبِ الْحَلَالِ فَرِيضَةً بَعْدَ الْفَرِيضَةِ অর্থ : "হালাল রুজি অন্বেষণ করা ফরযের পরেও একটি ফরয।" (বায়হাকি) ইবাদাতসমূহ কবুল হওয়ার জন্য পূর্বশর্ত হলো হালাল রুজি। যার রুজি হালাল নয়, তার যাবতীয় ইবাদাত- সালাত, সাওম, হজ-যাকাত কিছুই কবুল হবে না।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
'হালাল উপার্জন একটি ফরজ ইবাদত'- ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর