"আল্লাহ সবরকারীকে ভালোবাসেন।” উল্লিখিত বাক্যটি সূরা আলে-ইমরানের ১৪৭নং আয়াত। উক্ত আয়াতে মহান আল্লাহ সবরের গুরুত্ব বুঝিয়েছেন। পাশাপাশি সবরের ফলাফল ও উপকারিতা বুঝিয়েছেন। সবর অর্থ সহ্য করা, বিরত থাকা, বিচলিত না হওয়া। দুঃখ-কষ্ট, রোগ-শোক, বিপদাপদ ও বালামসিবতে কোনোরূপ বিচলিত না হয়ে অটল ও অবিচল থাকার নাম সবর। সবর সম্পর্কে অন্যত্র মহান আল্লাহ বলেন, “নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।” (সূরা আল-বাকারা : ১৫৩)
মহানবি (সা.) হাদিসে বলেন, "সবর ইমানের অর্ধাংশ।” (বুখারি ও মুসলিম) অন্যত্র আরও বলেন, "সবরের বিনিময় হলো জান্নাত।” (বায়হাকি) সবর অনেক কঠিন কাজ। তবে প্রকৃত মুমিনদের জন্য সহজ। কারণ তারা আল্লাহর সন্তুষ্টির জন্য সবর করে থাকে। আর এজন্যই আল্লাহ বলেন, “আল্লাহ সবরকারীকে ভালোবাসেন।”