হারাম উপার্জন ইবাদত কবুলের অন্তরায় – ব্যাখ্যা কর।
উত্তর: হারাম উপার্জন ইবাদাত কবুলের অন্তরায়- উক্তিটি যথার্থ। ইবাদত কবুল হওয়ার পূর্বশর্ত হলো হালাল রুজি। হারাম রুজি করে ইবাদত করলে তা কবুল হয় না। রাসুল (সা.) বলেন, "মানুষ দীর্ঘপথ অতিক্রম করে (কাবায় আসে) এবং (দোয়া কবুলের আশায়) অবিন্যস্ত চুলে ধূলি ধূসরিত অবস্থায় আকাশের দিকে দুহাত তুলে ধরে বার বার বলতে থাকে, হে আমার প্রতিপালক! হে আমার রব! অথচ তার খাবার হারাম, তার পানীয় হারাম, হারাম তার পোশাক, এমনকি সে লালিত-পালিত হয়েছে হারামভাবে। এমন ব্যক্তির দোয়া কীভাবে কবুল হবে।" (মুসলিম ও তিরমিযি) তাই বলা যায়, হারাম উপার্জন ইবাদাত কবুলের প্রতিবন্ধক বা অন্তরায়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
হারাম উপার্জন ইবাদত কবুলের অন্তরায় – ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর