উদ্দীপকে ওয়াহিদ সরদার-এর ভূমিকাটি মনীষীদের দৃষ্টিতে ইমানের অংশ বলে বিবেচিত।ওয়াহিদ সরদার গাছের প্রতি ভালোবাসার কারণে কোনো পারিশ্রমিক ছাড়াই যশোর, ঝিনাইদহ ও খুলনার ৫০০ কি.মি. জুড়ে বিভিন্ন রাস্তার গাছ থেকে ১২৭ কেজি পেরেক তুলেছেন। উক্ত ভূমিকাটিই ইমানের অংশ বলে বিবেচিত।ওয়াহিদ সরদারের উক্ত ভূমিকা সৃষ্টির প্রতি কর্তব্য বা ইহসান প্রকাশ পেয়েছে। মহান স্রষ্টা ও তার সৃষ্টির প্রতি যেসব দায়িত্ব ও কর্তব্য রয়েছে সেগুলো স্রষ্টার মর্জি মোতাবেক সর্বোত্তমরূপে সম্পন্ন করাকে ইহসান বলে। ইহসান দুই ধরনের যথা- ১. স্রষ্টার প্রতি ইহসান ২. সৃষ্টির প্রতি ইহসান। উদ্দীপকে ওয়াহিদ সরকারের ভূমিকাতে সৃষ্টির প্রতি ইহসান প্রকাশ পেয়েছে। কেননা ইহসানের অনেকগুলো উপায় রয়েছে। তন্মধ্যে একটি হলো পাখি, গাছপালা, পাহাড়-নদী, প্রাকৃতিক সকল সৃষ্টিসমূহ সংরক্ষণ ও পরিচর্যা করা এবং অকারণে তাদেরকে হত্যা বা নির্মূল না করা। ইহসান করা আল্লাহর নির্দেশ। তিনি বলেন, "তুমি ইহসান কর যেমন আল্লাহ তোমার প্রতি ইহসান করেছেন।" (সূরা কাসাস : ১৭৭) তাই ইহসান করা মুমিনের গুণ এবং ইমানের অংশ। তাই বলা যায়, উদ্দীপকে ওয়াহিদ সরকারের ভূমিকাটি মনীষীদের দৃষ্টিতে ইমানের অংশ বলে বিবেচিত হওয়াটা যুক্তিযুক্ত এবং যথার্থ।