ফল ব্যবসায়ী মি. 'খ'-এর কর্মকান্ড প্রতারণার শামিল। আর প্রতারণার মাধ্যমে আয়-উপার্জন করা হারাম। প্রতারণা অর্থ ঠকানো বা ফাঁকি দেওয়া। প্রকৃত অবস্থার বিপরীত অবস্থাকে উপস্থাপন করাকে প্রতারণা বলে।উদ্দীপকে মি. 'খ' ফরমালিন দিয়ে ফল তাজা রাখে এবং ওজনে 'কম দেয়, যা প্রতারণার অন্তর্ভুক্ত। আর ইসলামে প্রতারণা, ছলচাতুরি, দ্রব্যে ভেজাল দেওয়া, ওজনে কমবেশি করার মাধ্যমে উপার্জন হারাম।কুরআন ও হাদিসে সৎ ব্যবসায়ীদের যেমন জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। তেমনি অসৎ ব্যবসায়ীদের কঠিন আযাবের খবর দেওয়া হয়েছে।রাসুল (সা.) বলেন, "কিয়ামতের দিন মুত্তাকি সত্যবাদি এবং নেককার ব্যবসায়ী ছাড়া অন্যসব ব্যবসায়ী ফাসিক হয়ে উঠবে।"
প্রতারণার মাধ্যমে অর্জিত জীবিকা হারাম। আর হারাম উপার্জনকারীর ইবাদত কবুল হয় না।রাসুল (সা.) বলেন, “হারাম উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করলে তার ইবাদত কবুল হয় না।” (বায়হাকি)হারাম উপার্জনকারীর পরিণাম জাহান্নাম। মহানবি (সা.) বলেছেন, "হারাম খাদ্যে পরিপুষ্ট যে দেহ, নরকাগ্নিই তার জন্য উপযুক্ত।” (আহমাদ ও বায়হাকি)।প্রতারণা করা মুনাফিকের স্বভাব, তারা খাঁটি মুসলিম নয়। আর প্রতারক-মুনাফিকদের স্থান জাহান্নামের নিম্নতর স্তরে।অতএব, আমাদের উচিত প্রতারণা না করে সততার সাথে ব্যবসায় করে হালাল উপায়ে অর্থ উপার্জন করা।