উদ্দীপকে সিরাজুল ইসলামের কর্মকান্ড ইসলামের দৃষ্টিতে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে সিরাজুল ইসলাম একজন তাকওয়াবান ব্যক্তি। আর ইসলামে তাকওয়ার গুরুত্ব অপরিসীম। তাকওয়া অর্থ- আত্মরক্ষা করা, কোনো খারাপ কাজ থেকে বিরত থাকা, আল্লাহভীতি। আল্লাহর ভালোবাসা হারিয়ে অমঙ্গলে নিমজ্জিত হওয়ার ভয়ে সকল খারাপ কাজ থেকে বিরত থাকাকে তাকওয়া বলে। যিনি যত বেশি তাকওয়া অর্জন করবেন, আল্লাহর নিকট তার মর্যাদা তত বেশি বৃদ্ধি পাবে।আল্লাহ বলেন,অর্থ: তোমাদের মধ্যে ঐ ব্যক্তি আল্লাহর নিকট অধিক মর্যাদার অধিকারী যে অধিক তাকওয়াবান। (সুরা হুজুরাত: ১৩)উদ্দীপকের সিরাজুল ইসলাম একজন চাষি হলেও নিয়মিত নামাজ আদায় করেন। কেননা নামাজ মুসলিমদের জন্য একটি ফরজ ইবাদত। ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগকারী কাফির। এর জন্য কঠিন শাস্তি রয়েছে। এছাড়াও সিরাজুল ইসলাম জাহান্নামের ভয়ে যাবতীয় পাপাচার থেকে বিরত থাকেন। কেননা তিনি জানেন কেউ না দেখলেও আল্লাহ ঠিকই দেখছেন। এগুলি মূলত তাকওয়ারই বৈশিষ্ট্য। তিনি এ কাজের মাধ্যমে ইমানের পূর্ণতা অর্জন করতে সক্ষম হবেন। আল্লাহ বলেন, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো এবং পূর্ণাঙ্গ মুসলিম না হয়ে মৃতুবরণ করো না।পরিশেষে বলা যায়, সিরাজুল ইসলাম তার কাজের দ্বারা দুনিয়া ও আখিরাতে সীমাহীন সুফল লাভ করবেন।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সিরাজুল ইসলামের কর্মকান্ড ইসলামের দৃষ্টিতে মূল্যায়ন কর।
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর