মুজাহিদুল ইসলামের কর্মকাণ্ড কীসের পরিপন্থি? ব্যাখ্যা কর।
উত্তর: মুজাহিদুল ইসলামের কর্মকান্ড ইসলামি সংস্কৃতির পরিপন্থি। ইসলামি সংস্কৃতি হলো কুরআন-সুন্নাহের আলোকে অনুসরণীয় জীবন পদ্ধতি। যে সংস্কৃতি শিক্ষা-সাধনায়, সাহিত্যে স্থাপত্যে, চিত্র ভাস্কর্যে, আধ্যাত্মিক, নৈতিক, ব্যক্তিগত, পারস্পরিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, জাতীয় ও আন্তর্জাতিক জীবনে ইসলামি নীতি-আদর্শ ও মননশীলতাকে লালন করে, ব্যাপকার্থে তাই ইসলামি সংস্কৃতি। এ সংস্কৃতিতে ইসলামি মূল্যবোধগুলো সক্রিয় থাকে। ইসলামি সংস্কৃতির রয়েছে নিজস্ব ঐতিহ্য। এ সংস্কৃতিতে একজন অপরজনের সাথে দেখা হলে সালাম বিনিময় করে। এই সালামের মধ্যে রয়েছে ইসলামি সংস্কৃতির শ্রেষ্ঠ নিদর্শন।উদ্দীপকের মুজাহিদুল ইসলাম একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। দীর্ঘদিন পশ্চিমা দেশে প্রবাস জীবনযাপন করে সম্প্রতি দেশে ফিরেছেন। পাড়া প্রতিবেশীর সঙ্গে দেখা-সাক্ষাতে সালাম বিনিময় না করে ইসলামি সংস্কৃতি ভুলে গিয়ে গুড মর্নিং ও গুড ইভিনিং বলছেন। পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, মুজাহিদুল ইসলামের সালাম পরিহারের কাজটি ইসলামি সংস্কৃতির পরিপন্থি।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
মুজাহিদুল ইসলামের কর্মকাণ্ড কীসের পরিপন্থি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর