শেয়ারFacebookWhatsApp

মকবুল আহমেদের গড়ে তোলা প্রতিষ্ঠানটি কোন ধরনের? ব্যাখ্যা কর।

উত্তর: ৭ মকবুল আহমেদের গড়ে তোলা প্রতিষ্ঠানটির নাম 'মক্তব'।মক্তবে একজন শিশু অক্ষর জ্ঞান লাভ করে তার শিক্ষাজীবন শুরু করে। এ জ্ঞান তার সকল জ্ঞানের ভিত্তি প্রতিষ্ঠা করে। অক্ষর চেনা, ইমানের ধারণা, ইসলামের মৌলিক ও ব্যাবহারিক জ্ঞান এখানেই দেওয়া হয়। ছোট ছোট ছেলে মেয়েদের মানসিক বিকাশে মক্তব ইতিবাচক ভূমিকা পালন করে। মক্তব হলো ইসলামের বুনিয়াদি বিষয়াবলি শিক্ষা দেওয়ার এক আদর্শ স্থান। এখানে শিশুদেরকে আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের জন্য প্রস্তুত করা হয়। মক্তবের মাধ্যমে শিশুরা নিজেদের যোগ্য ও প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে নিয়মিত অনুশীলন শুরু করে। এ মক্তবের শিক্ষা শিশুকে শৈশবেই নীতিবান করে তোলে। উদ্দীপকের মকবুল আহমেদ একজন ধার্মিক ব্যক্তি। তিনি এলাকার মুরব্বি লোকদের সাথে আলোচনা করে সাপাহার গ্রামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। সেখানে এলাকার ছোট ছেলেমেয়েরা কুরআন তেলাওয়াত, বিভিন্ন দোয়া ও মাসয়ালা শিক্ষা লাভ করে। এ ধরনের কাজ মূলত মক্তবেই হয়ে থাকে। তাই বলা যায়, মকবুল আহমেদের গড়ে তোলা প্রতিষ্ঠানটি হলো একটি মক্তব।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

মকবুল আহমেদের গড়ে তোলা প্রতিষ্ঠানটি কোন ধরনের? ব্যাখ্যা কর।

উদ্দীপক

মকবুল আহমেদ একজন ধার্মিক ব্যক্তি। তিনি এলাকার কিছু মুরব্বি লোকদের সাথে আলোচনা করে সাপাহার গ্রামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। সেখানে এলাকার ছোট ছেলে-মেয়েরা কুরআন তিলাওয়াত, বিভিন্ন দোয়া ও মাসায়ালা শিক্ষা লাভ করে। ঐ প্রতিষ্ঠানেরই শিক্ষক ইকবাল আহমেদ ইমামতি ছাড়াও প্রয়োজনে রোগীদেরকে হাসপাতালে নিয়ে যান এবং দুর্যোগ মোকাবেলায় জনগণকে সচেতন করেন।

Comilla · 2017

উত্তর

ইসলাম শব্দের অর্থ- আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা ইত্যাদি।

উত্তর

মানুষ এক আদমের সন্তান আর আদম মাটির তৈরি। এ কথার মাধ্যমে মানব সৃষ্টির রহস্য ফুটে উঠেছে। মহান আল্লাহ ফেরেশতাদের ডেকে বলেন- অর্থ: আমি পৃথিবীতে আমার প্রতিনিধি তৈরি করব। অতঃপর তিনি মাটি দিয়ে হযরত আদম (আ)কে এবং তার (আদমের) পাজরের হাড় দিয়ে হাওয়া (আ)কে তৈরি করলেন। আর তাদের থেকেই সমস্ত মানুষের সৃষ্টি। অর্থাৎ আমরা প্রকৃতপক্ষে আদম (আ) ও হাওয়া (আ)-এর বংশধর। আমাদের আদি পিতা আদম ও আদি মাতা হাওয়া (আ)। তাই আমরা পরস্পর ভাই ভাই। সেই সাথে আমরা যে মাটির তৈরি সে বিষয়টিও স্মরণ রাখা প্রয়োজন।

উত্তর

৭ মকবুল আহমেদের গড়ে তোলা প্রতিষ্ঠানটির নাম 'মক্তব'।মক্তবে একজন শিশু অক্ষর জ্ঞান লাভ করে তার শিক্ষাজীবন শুরু করে। এ জ্ঞান তার সকল জ্ঞানের ভিত্তি প্রতিষ্ঠা করে। অক্ষর চেনা, ইমানের ধারণা, ইসলামের মৌলিক ও ব্যাবহারিক জ্ঞান এখানেই দেওয়া হয়। ছোট ছোট ছেলে মেয়েদের মানসিক বিকাশে মক্তব ইতিবাচক ভূমিকা পালন করে। মক্তব হলো ইসলামের বুনিয়াদি বিষয়াবলি শিক্ষা দেওয়ার এক আদর্শ স্থান। এখানে শিশুদেরকে আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের জন্য প্রস্তুত করা হয়। মক্তবের মাধ্যমে শিশুরা নিজেদের যোগ্য ও প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে নিয়মিত অনুশীলন শুরু করে। এ মক্তবের শিক্ষা শিশুকে শৈশবেই নীতিবান করে তোলে। উদ্দীপকের মকবুল আহমেদ একজন ধার্মিক ব্যক্তি। তিনি এলাকার মুরব্বি লোকদের সাথে আলোচনা করে সাপাহার গ্রামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। সেখানে এলাকার ছোট ছেলেমেয়েরা কুরআন তেলাওয়াত, বিভিন্ন দোয়া ও মাসয়ালা শিক্ষা লাভ করে। এ ধরনের কাজ মূলত মক্তবেই হয়ে থাকে। তাই বলা যায়, মকবুল আহমেদের গড়ে তোলা প্রতিষ্ঠানটি হলো একটি মক্তব।

উত্তর

ঘ উদ্দীপকে জনাব ইকবাল আহমেদের কর্মকাণ্ড সমাজজীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করে।ইসলামি জীবন দর্শনে ইমাম হলেন নির্বাচিত নেতা। মুসলিম সমাজে রাষ্ট্রীয়, সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় কাজে নেতৃত্ব দেওয়া তার দায়িত্ব। তিনি মুসলিম সমাজের সকল ক্ষেত্রে অবিসংবাদিত নেতা হিসেবে বিবেচিত।একজন ইমাম যদি তার ধর্মীয় দায়িত্বের পাশাপাশি সামাজিক দায়িত্বও সমান গুরুত্বের সাথে পালন করেন তাহলে সমাজ থেকে বিভিন্ন সামাজিক সমস্যা যেমন- জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকাসক্তি, নারী-পুরুষের সামজিক বৈষম্য, বাল্যবিবাহ, দুর্নীতি, নিরক্ষরতা ইত্যাদি দূরীকরণের পথ সহজ হয়ে যাবে। কারণ সমাজের সাধারণ মানুষ রাজনৈতিক নেতাদের চেয়েও একজন ইমামের কথা ও কাজকে বেশি গুরুত্ব দেন এবং বিভিন্ন সমস্যা নিয়ে তার সাথে পরামর্শ করে সে অনুযায়ী চলার চেষ্টা করেন। পাশাপাশি ইমামদের দায়িত্বশীল কর্মকাণ্ড মানবসম্পদ উন্নয়নেও বিশেষ ভূমিকা রাখে। বিশেষ করে ইমামদের নেতৃত্বে সমাজ উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি পরিচালিত হলে নিরক্ষরতা দূরীকরণ, পরিবেশ সংরক্ষণ, পশুপালন, মৎস্য চাষসহ প্রভৃতি ক্ষেত্রে উন্নতির মাধ্যমে দেশের অবস্থার উন্নয়ন ঘটবে। এছড়া আমরা জানি বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন- ভূমিকম্প, ঝড়, বন্যা, খরা ইত্যাদি কীভাবে ধৈর্য্যসহকারে মোকাবিলা করা যায় সে বিষয়েও ইমাম সাধারণ মানুষকে শিক্ষা দিতে পারেন। তাদের এ শিক্ষা জনগোষ্ঠীকে দুর্যোগ মোকাবিলায় দক্ষ করে তুলবে।উদ্দীপকে দেখা যায়, ইকবাল আহমেদ ইমামতির পাশাপাশি রোগীদের হাসপাতালে নিয়ে যান এবং দুর্যোগ মোকাবিলায় জনগণকে সচেতন করেন। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ইকবাল আহমেদের কর্মকাণ্ডের ফলে স্থানীয় জনসাধারণ অপরকে সাহায্য করার বিষয়ে আন্তরিক এবং দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা অর্জন করবে।আর এর চূড়ান্ত ফলাফল হিসেবে সংশ্লিষ্ট সমাজের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।