উদ্দীপকে ইমাম সাহেব যে শিক্ষাপ্রতিষ্ঠানের কথা বলেছেন সেটি উল্লেখপূর্বক এর গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইমাম সাহেব যে শিক্ষাপ্রতিষ্ঠানের কথা বলেছেন সেটি হলো মক্তব। 'মক্তব' আরবি শব্দ। এর অর্থ লেখার স্থান, শিক্ষাকেন্দ্র, বিদ্যালয় ইত্যাদি। ব্যবহারিক অর্থে ছোট ছোট মুসলিম বালক-বালিকাদের প্রাথমিক ধর্মীয় শিক্ষায়তনকে বলা হয় মক্তব। উদ্দীপকে ইমাম সাহেব এমন প্রতিষ্ঠানের কথা বলেন, যেখানে কুরআন-হাদিস পাঠ, আদব-কায়দা ও মাসয়ালাসহ ইসলামের বিভিন্ন বিষয় শিক্ষা দেওয়া হয়। তাই বলা যায়, ইমাম সাহেবের বর্ণিত প্রতিষ্ঠানটি হলো মক্তব। মক্তব শিক্ষার গুরুত্ব অত্যধিক। কারণ মক্তবে ইমান, আকাইদ ও নৈতিক শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় ধর্মীয় মাসআলা-মাসায়েল তথা ইসলামের বুনিয়াদি শিক্ষা হাতে-কলমে শেখানো হয়। যেমন- কীভাবে অজু গোসল করতে হয়, অজুতে কী কী কাজ ফরজ, ওয়াজিব ও সুন্নাত এবং কী কী কারণে অজু নষ্ট হয়, কোন নামাজ কীভাবে আদায় করতে হয়- এ বিষয়গুলো শিক্ষকের তত্ত্বাবধানে সুন্দরভাবে শেখানো হয়। এখানে তারা সামাজিক শিষ্টাচার ও প্রচলিত প্রথার সাথে পরিচিত হয়। মক্তবে মুসলিম শিশুর কোমল মনে আল্লাহ, রাসুল ও ইসলামের বীজ বপন করে, যা তার ভবিষ্যৎ জীবনের পাথেয় হিসেবে কাজ করে। মক্তব শিশুকে আদব-কায়দা, পরিষ্কার পরিচ্ছন্নতা, ইসলামের মৌলিক ও প্রাথমিক জ্ঞান, ইসলামি তাহজিব তামাদ্দুন ইত্যাদি বিষয়ে জ্ঞানদান করে। ফলে মক্তবের শিক্ষা শিশুর পরবর্তী জীবনের ভিতকে ইসলামের ওপর দাঁড় করিয়ে দেয়। তাই মুসলিম সমাজে মক্তব শিক্ষার গুরুত্ব অপরিসীম।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ইমাম সাহেব যে শিক্ষাপ্রতিষ্ঠানের কথা বলেছেন সেটি উল্লেখপূর…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর