উদ্দীপকে আনিসা তার বক্তব্যে কোন ধরনের শিক্ষার প্রতি ইঙ্গিত করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আনিসা তার বক্তব্যে ইসলাম শিক্ষার প্রতি ইঙ্গিত করেছে। যে শিক্ষাব্যবস্থায় ইসলামকে একটি পরিপূর্ণ জীবনাদর্শ হিসেবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকে তাকে ইসলাম শিক্ষা বলে। ইসলাম শিক্ষার অন্যতম মূল উদ্দেশ্য হলো মানবতা ও নৈতিকতার বিকাশ -সাধন। মানব প্রকৃতির প্রতিভাকে শিক্ষার মাধ্যমে জাগরিত ও বিকশিত করা। মানুষের মেধা, মননশীলতা, কর্মকুশলতা ও দক্ষতা শিক্ষার মাধ্যমে বিকশিত হয়। ইসলাম শিক্ষার মাধ্যমে আত্মার উন্নতি হয়। দয়া, মায়া, স্নেহ-মমতা ইত্যাদি মানবীয় গুণাবলি উৎকর্ষিত ও বিকশিত হয়। ইসলাম শিক্ষা পারস্পরিক শ্রদ্ধা ও কর্তব্যবোধ জাগ্রতকরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনকে সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিময় করে তুলতে সহায়তা করে। একটি ন্যায়ভিত্তিক আদর্শ পরিবার, সমাজ, রাষ্ট্র ও বিশ্ব গঠনে ইসলাম শিক্ষা সহায়তা করতে পারে। উদ্দীপকে আনিসার বক্তব্য হলো ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাকা ও চারিত্রিক উৎকর্ষতা সাধনে এক বিশেষ শিক্ষা অতীব জরুরি। যেহেতু ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাকা ও চারিত্রিক উৎকর্ষ সাধন ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য, তাই আনিসার বক্তব্যে ইসলামি শিক্ষার প্রতি ইঙ্গিত করা হয়েছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে আনিসা তার বক্তব্যে কোন ধরনের শিক্ষার প্রতি ইঙ্গিত করেছে? ব…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর