শামীমের আচরণে ইসলামের কোন দিকটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: শামীমের আচরণে ইসলামি সংস্কৃতির দিকটি লঙ্গিত হয়েছে। সংস্কৃতির আরবি প্রতিশব্দ হলো সাকাফাহ বা তাহজিব। ইসলামি পরিভাষায়, ইসলাম অনুমোদিত ও শরিয়ত নির্দেশিত মুসলিম জাতির জীবনপদ্ধতিকে ইসলামি সংস্কৃতি বলে। উদ্দীপকে শামীম কাউকে সালাম দেয় না। অশালীন পোশাক পরে এবং গভীর রাত পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দেয়। এরূপ আচরণ ইসলামি সংস্কৃতির সম্পূর্ণ পরিপন্থি। ইসলামি সংস্কৃতিতে মুসলিমগণ পারস্পরিক সাক্ষাতের প্রথমেই সালাম বিনিময় করবেন। রাসুলুল্লাহ (সা.) বলেন, "ক্ষুধার্তকে খাবার দেবে আর পরিচিত-অপরিচিত নির্বিশেষে সবাইকে সালাম দেবে।” (সহিহ বুখারি) ইসলামি সংস্কৃতির অন্যতম দিক হলো শালীন ও শোভন পোশাক-পরিচ্ছদ। মুসলমানদের পোশাক হবে মার্জিত ও রুচিসম্পন্ন। তা পুরুষ ও মহিলার ইজ্জত-আবু পুরাপুরি আবৃত করে রাখবে। মহান আল্লাহ বলেন, "হে বনি আদম! আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি। সাজসজ্জার বস্তু এবং পরহেজগারির পোশাক এটিই সর্বোত্তম।” (সূরা আল-আরাফ) পরিশেষে তাই বলা যায়, শামীমের আচরণ ইসলামি সংস্কৃতির পরিপন্থি।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
শামীমের আচরণে ইসলামের কোন দিকটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর