শেয়ারFacebookWhatsApp

জনাব জয়নালের বিশ্বাস ও কর্মে শরিয়তের কোন দিকটির ঘাটতি পরিলক্ষিত হয়? তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।

উত্তর: জনাব জয়নালের বিশ্বাস ও কর্মে ইসলামি সংস্কৃতির ঘাটতি পরিলক্ষিত হয়। মুসলিম জাতির জীবনপদ্ধতি যা কুরআন ও সুন্নাহর আলোকে নির্ধারিত ও পরিচালিত হয় তাকে ইসলামি সংস্কৃতি বলে। ইসলামি সংস্কৃতি তার অনুসারীর আচরণিক জীবনে বিরাট প্রভাব ফেলে। ইসলামি সংস্কৃতিতে মুসলিমদের ব্যবহারিক জীবন, তাদের চরিত্র, বাহ্যিক আচরণ, পোশাক-পরিচ্ছদ, বেশভূষা, সবকিছু শালীন, পরিশীলিত, মার্জিত ও রুচিসম্মত হয়ে থাকে। এ সংস্কৃতি তাদের আচার-অনুষ্ঠানেরও প্রতিফলিত হয়। যেমন-মুসলিমগণ পারস্পরিক সাক্ষাতে প্রথমেই সালাম বিনিময় করবেন। ইসলামি সংস্কৃতিতে সালামের পর কুশল জিজ্ঞাসা, মুসাফাহা ও মুআনাকা করা হয়ে থাকে।ইসলামি সংস্কৃতির বিশেষ দিক হলো সুন্দর ও সুস্পষ্ট বাক্যালাপ, কথাবার্তায় ঔদ্ধতা বা অহংকার প্রকাশ পাবে না। প্রতিটি ভালো কাজের শুরুতে আল্লাহর নাম নেওয়া ইসলামি সংস্কৃতির অঙ্গ।উদ্দীপকে জনাব জয়নালের গুডমর্নিং, গুডইভিনিং, ড্যাড ইত্যাদি পরিভাষা ইসলামি সংস্কৃতির পরিপন্থি। ইসলামি সংস্কৃতিতে এসব পরিভাষা ব্যবহার করা নিষিদ্ধ। তাই বলা যায়, জনাব জয়নালের কর্মে ইসলামি সংস্কৃতির ঘাটতি রয়েছে।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

জনাব জয়নালের বিশ্বাস ও কর্মে শরিয়তের কোন দিকটির ঘাটতি পরিলক্ষিত হয়?…

উদ্দীপক

জনাব জয়নাল একজন সম্ভ্রান্ত ইসলামি পরিবারের সন্তান। তিনি পশ্চিমা দেশে প্রবাস জীবনযাপন করে সম্প্রতি দেশে প্রত্যাবর্তন করেছেন। সেখানে দীর্ঘদিন অবস্থানের কারণে তার চরিত্রে ওই দেশের আচরণিক দিকসমূহ অনুপ্রবেশ ঘটেছে। তিনি প্রায়ই গুড মর্নিং, গুড ইভিনিং, ড্যাড ইত্যাদি পরিভাষা ব্যবহারসহ গলায় স্বর্ণের চেইন, হাতে স্বর্ণের আংটি ব্যবহার করেন। তার বন্ধু আরিফ তাকে এ কাজ থেকে বিরত থাকার আহ্বান জানালে তিনি বললেন, পৃথিবী তো উপভোগ করার স্থান।

ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025

উত্তর

সাধারণভাবে মুসলিম বালক-বালিকাদের প্রাথমিক শিক্ষায়তনকে মক্তব বলে। তবে মক্তব বলতে কুরআন শিক্ষার স্থানকে বোঝায়।

উত্তর

সমগ্র সৃষ্টির স্রষ্টা, পালনকর্তা, মালিক-রাজাধিরাজ, শাসনকর্তা, নিয়ন্ত্রণকর্তা ও সার্বভৌমত্বের অধিপতি হলেন মহান আল্লাহ তায়ালা। বিশ্বমানব তাঁর বান্দা। কর্তৃত্ব ও সার্বভৌমত্ব একমাত্র তাঁর জন্যই নির্দিষ্ট। প্রত্যেককে তাঁরই নির্দেশাধীনে থাকতে হয় এবং তাঁরই সামনে মাথানত করতে হয়। এটিই হলো তাওহিদ। এ তাওহিদে বা আল্লাহর একত্ববাদকে কেন্দ্র করে ইসলামি শিক্ষা আবর্তিত হয়। এ শিক্ষায় কেবলমাত্র আল্লাহ তায়ালাকে স্রষ্টা ও উপাস্য হিসেবে বিশ্বাস ও স্বীকার করা হয়। এজন্য ইসলামি শিক্ষা সম্পূর্ণরূপে মহান আল্লাহর একত্ববাদের প্রত্যয়ের ভিত্তিতে প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়। মহান আল্লাহ বলেন, إِنَّمَا الْعِلْمُ عِنْدَ اللَّهِ অর্থাৎ, “সমস্ত জ্ঞানের উৎস আল্লাহ তায়ালা।” (সূরা আল-আহকাফ : ২৩) এসব কারণে, ইসলামি শিক্ষাকে তাওহিদভিত্তিক শিক্ষা বলা হয়।

উত্তর

জনাব জয়নালের বিশ্বাস ও কর্মে ইসলামি সংস্কৃতির ঘাটতি পরিলক্ষিত হয়। মুসলিম জাতির জীবনপদ্ধতি যা কুরআন ও সুন্নাহর আলোকে নির্ধারিত ও পরিচালিত হয় তাকে ইসলামি সংস্কৃতি বলে। ইসলামি সংস্কৃতি তার অনুসারীর আচরণিক জীবনে বিরাট প্রভাব ফেলে। ইসলামি সংস্কৃতিতে মুসলিমদের ব্যবহারিক জীবন, তাদের চরিত্র, বাহ্যিক আচরণ, পোশাক-পরিচ্ছদ, বেশভূষা, সবকিছু শালীন, পরিশীলিত, মার্জিত ও রুচিসম্মত হয়ে থাকে। এ সংস্কৃতি তাদের আচার-অনুষ্ঠানেরও প্রতিফলিত হয়। যেমন-মুসলিমগণ পারস্পরিক সাক্ষাতে প্রথমেই সালাম বিনিময় করবেন। ইসলামি সংস্কৃতিতে সালামের পর কুশল জিজ্ঞাসা, মুসাফাহা ও মুআনাকা করা হয়ে থাকে।ইসলামি সংস্কৃতির বিশেষ দিক হলো সুন্দর ও সুস্পষ্ট বাক্যালাপ, কথাবার্তায় ঔদ্ধতা বা অহংকার প্রকাশ পাবে না। প্রতিটি ভালো কাজের শুরুতে আল্লাহর নাম নেওয়া ইসলামি সংস্কৃতির অঙ্গ।উদ্দীপকে জনাব জয়নালের গুডমর্নিং, গুডইভিনিং, ড্যাড ইত্যাদি পরিভাষা ইসলামি সংস্কৃতির পরিপন্থি। ইসলামি সংস্কৃতিতে এসব পরিভাষা ব্যবহার করা নিষিদ্ধ। তাই বলা যায়, জনাব জয়নালের কর্মে ইসলামি সংস্কৃতির ঘাটতি রয়েছে।

উত্তর

জনাব আরিফের বক্তব্যকে আমি সমর্থন করি।জনাব জয়নাল পশ্চিমা সংস্কৃতির অনুসরণ করে। সে মনে করে পৃথিবী উপভোগ করার স্থান। এসব কর্মকাণ্ড দেখে তার বন্ধু আরিফ তাকে এ কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান। জনাব আরিফের এ বক্তব্য আমি সমর্থন করি। কেননা ইসলামি সংস্কৃতিই হলো মুসলিম জাতির জীবনপদ্ধতি। মহান আল্লাহ তায়ালা বলেন, "ইসলাম হচ্ছে আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দ্বীন বা জীবনব্যবস্থা।” (সূরা আল-ইমরান : ১৯)দ্বীন হচ্ছে ইসলামি 'সাংস্কৃতিক পদ্ধতির নাম, ইসলামি জীবনচেতনা, মূল্যবোধ ও বিশ্বাসের পরিপন্থি কোনো সংস্কৃতির মুসলিম জাতির সংস্কৃতি হতে পারে না। তাই ইসলামি জীবন বিশ্বাসের বিপরীত ভাবাদর্শের কোনো আচার-আচরণ, কৃষ্টি-সংস্কৃতি কোনো মুসলিম সমাজে দেখা গেলে সাথে সাথে ইসলামি মনীষীগণ সেটিকে প্রত্যাখ্যান করেছেন। এ ব্যাপারে নবি (সা.) বিশেষভাবে সতর্ক করে বলেন, “কেউ অপর জাতির অনুকরণ করলে, সে উক্ত জাতির মধ্যে গণ্য হবে।” (মুসনাদে আহমাদ)অতএব, উদ্দীপকে জনাব জয়নালের উচিত পশ্চিমা সংস্কৃতি পরিত্যাগ করে ইসলামি সংস্কৃতি অনুসারে জীবনযাপন করা। শরিয়ত নির্দেশিত পন্থায় জীবন পরিচালনা করা।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।