উদ্দীপকে ইমাম সাহেবের পরামর্শে যে প্রতিষ্ঠানের ইঙ্গিত পাওয়া যায় তার বৈশিষ্ট্য তোমার পাঠ্যবইয়ের আলোকে আলোকপাত কর।
উত্তর: ইমাম সাহেবের পরামর্শে মক্তবের ইঙ্গিত পাওয়া যায়। মক্তব বলা - হয় সেই প্রতিষ্ঠানকে যেখানে ছোট ছোট মুসলিম ছেলেমেয়েদেরকে ইসলামের প্রাথমিক জ্ঞান দান করা হয়। মক্তবের বৈশিষ্ট্য হলো- মক্তবে সকালবেলা শিশুদেরকে কুরআন তিলাওয়াত শিক্ষা দেন। তাছাড়া শিশুদের নামায আদায় করার নিয়ম, পরস্পর দেখা হলে সালাম দেওয়া, কাজের শুরুতে বিস্মিল্লাহ বলা, খাওয়ার পর আল্লাহর শোকরিয়া করা ইত্যাদি বিষয় শিক্ষা দেন, যাতে গ্রামের শিশুরা ভবিষ্যতে সুনাগরিক হিসেবে জীবন গড়তে পারে। এসব কাজ সাধারণত মক্তবেই পরিচালিত হয়। মক্তবে মুসলিম শিশুদের ইমান, আকাইদ ও নৈতিক শিক্ষার সাথে সাথে প্রয়োজনীয় ধর্মীয় মাসআলা মাসায়েল তথা ইসলামের বুনিয়াদি শিক্ষা হাতে-কলমে শেখানো হয়। যেমন- কীভাবে ওজু গোসল করতে হয়, ওজুতে কী কী কাজ ফরজ, ওয়াজিব ও সুন্নাত এবং কী কী কারণে ওজু নষ্ট হয়, কোন নামাজ কীভাবে আদায় করতে হয় এ বিষয়গুলো শিক্ষকের তত্ত্বাবধানে সুন্দরভাবে শেখানো হয়। সেখানে শিশুরা সালাত-সাওম ইত্যাদি মৌলিক বিষয় সম্বন্ধে জ্ঞানলাভ করে। সুতরাং উক্ত ঘরের সাথে মক্তবেরই তুলনা করা যায়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ইমাম সাহেবের পরামর্শে যে প্রতিষ্ঠানের ইঙ্গিত পাওয়া যায় তার…
উদ্দীপক
ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর