শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত শিক্ষাটি নিরূপণপূর্বক, তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত শিক্ষাটি হলো ইসলামি শিক্ষা। যে শিক্ষায় ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবে প্রতিষ্ঠা করার শিক্ষা দেওয়া হয় তাই ইসলামি শিক্ষা।ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। ইসলামের কোনো বিশেষ অনুষ্ঠানই শুধু ইবাদত নয়, বরং গোটা জীবনটাকেই ইবাদতে পরিণত করার জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে। ইসলামে জীবনের সকল দিক ও বিভাগ সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক সকল দিকেই বিধিবিধান ইসলাম বর্ণনা করেছে। দ্বীনের প্রচার, প্রতিষ্ঠা, সমুন্নত ও অক্ষুণ্ণ রাখার জন্য ইসলাম শিক্ষা অপরিহার্য। ইসলাম শিক্ষা ছাড়া দ্বীনের প্রচার, প্রতিষ্ঠা ও উজ্জীবন সম্ভব নয়। মানুষের মেধা, মননশীলতা শিক্ষার মাধ্যমে বিকশিত হয়। এর মাধ্যমে আত্মার উন্নতি হয়। মানুষের মধ্যে দয়া, মায়া, স্নেহ-মমতা ইত্যাদি মানবীয় গুণাবলি উৎকর্ষিত ও বিকশিত হয়। আচার-আচরণ পরিশীলিত ও পরিমার্জিত হয়। এতে চারিত্রিক উৎকর্ষ বৃদ্ধি পায়। মানবিক গুণাবলির বিকাশ ঘটে এবং মানবতা সমুন্নত হয়।অতএব বলা যায়, পরিপূর্ণ জীবনবিধান ও উন্নত চরিত্র গঠনে সহায়ক শিক্ষা বলতে ইসলাম শিক্ষা বুঝানো হয়েছে।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত শিক্ষাটি নিরূপণপূর্বক, তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্য…

উদ্দীপক

আমাদের সমাজে- এমন একটি শিক্ষা আছে, যা একটি পরিপূর্ণ জীবন দর্শন। মানুষের জীবনের প্রতিটি দিক ও বিভাগের সামগ্রিক দিক নির্দেশনা এতে রয়েছে। দ্বীনের প্রচার-প্রসার, সুষ্ঠু সামাজিক ভিত্তি নির্মাণ এবং মানুষের চরিত্র গঠনের জন্য এ শিক্ষার বিকল্প নেই। এটি ইসলামি ঐতিহ্যের পরিচয় বহন করে। এ বিষয়ে আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর অনেক স্পষ্ট নির্দেশনা রয়েছে। অথচ সমাজের মানুষ অজ্ঞতাবশত ব্যাপকভাবে আধুনিক শিক্ষার দিকে ঝুঁকে পড়ছে।

ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025

উত্তর

সংস্কৃতির আরবি শব্দ আস্ সাকাফাহ্, আত্-তাহযিব ইত্যাদি।

উত্তর

"জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর ফরয”-এটি মহানবি (সা.)-এর বাণী। এ বাণীর দ্বারা রাসুল (সা.) জ্ঞান অর্জনের প্রতি গুরুত্বারোপ করেছেন। পবিত্র কুরআনের প্রথম বাণীও ছিল- 'ইকরা' বা 'পড়'। সুতরাং একজন মুসলিমকে নিরক্ষর থাকার সুযোগ নেই। তাকে অবশ্যই দ্বীনি ইলম অর্জন করতে হবে। পাশাপাশি বৈষয়িক জ্ঞানও অর্জন করতে হবে। কেননা প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য বৈষয়িক জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত শিক্ষাটি হলো ইসলামি শিক্ষা। যে শিক্ষায় ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবে প্রতিষ্ঠা করার শিক্ষা দেওয়া হয় তাই ইসলামি শিক্ষা।ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। ইসলামের কোনো বিশেষ অনুষ্ঠানই শুধু ইবাদত নয়, বরং গোটা জীবনটাকেই ইবাদতে পরিণত করার জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে। ইসলামে জীবনের সকল দিক ও বিভাগ সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক সকল দিকেই বিধিবিধান ইসলাম বর্ণনা করেছে। দ্বীনের প্রচার, প্রতিষ্ঠা, সমুন্নত ও অক্ষুণ্ণ রাখার জন্য ইসলাম শিক্ষা অপরিহার্য। ইসলাম শিক্ষা ছাড়া দ্বীনের প্রচার, প্রতিষ্ঠা ও উজ্জীবন সম্ভব নয়। মানুষের মেধা, মননশীলতা শিক্ষার মাধ্যমে বিকশিত হয়। এর মাধ্যমে আত্মার উন্নতি হয়। মানুষের মধ্যে দয়া, মায়া, স্নেহ-মমতা ইত্যাদি মানবীয় গুণাবলি উৎকর্ষিত ও বিকশিত হয়। আচার-আচরণ পরিশীলিত ও পরিমার্জিত হয়। এতে চারিত্রিক উৎকর্ষ বৃদ্ধি পায়। মানবিক গুণাবলির বিকাশ ঘটে এবং মানবতা সমুন্নত হয়।অতএব বলা যায়, পরিপূর্ণ জীবনবিধান ও উন্নত চরিত্র গঠনে সহায়ক শিক্ষা বলতে ইসলাম শিক্ষা বুঝানো হয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ইসলাম শিক্ষার সাথে আধুনিক শিক্ষার পার্থক্য রয়েছে।ইসলাম শিক্ষা মহান আল্লাহর একত্ববাদের ভিত্তিতে প্রতিষ্ঠিত ও পরিচালিত। সমগ্র সৃষ্টির স্রষ্টা, রিযিকদাতা, পালনকর্তা, মালিক রাজাধিরাজ, শাসনকর্তা ও সার্বভৌমত্বের মালিক হলেন মহান আল্লাহ। মহান আল্লাহর ঘোষণা, “নিশ্চয়ই তোমাদের মাবুদ আল্লাহ একক সত্তা।” (সূরা কাহাফ : ১১০)এটিই হলো তাওহিদ। মহান আল্লাহকে বাদ দিয়ে কোনো শিক্ষাই ইসলাম শিক্ষা হতে পারে না।মানবজাতির দিশারি হিসেবে অসংখ্য নবি-রাসুলকে আল্লাহ তায়ালা তাঁর বাণী পৃথিবীতে প্রেরণ করেছেন। নবি-রাসুলদের শিক্ষাই ইসলামি শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য। ইসলামি শিক্ষা মানব রচিত নয়। ইসলাম শিক্ষার প্রধান উৎস কুরআন ও সুন্নাহ। কাজেই এ শিক্ষাগ্রহণ করা প্রত্যেক মানুষের জন্য অপরিহার্য। ইসলামের সামগ্রিক শিক্ষাই কুরআন ও হাদিসের আলোকে রচিত। তাই মানুষের পার্থিব জীবনে যেসব শিক্ষার প্রয়োজন হয়, তা কুরআন-সুন্নাহর আলোকে করলে তাই ইসলাম শিক্ষায় পরিণত হয়।অপরদিকে, আধুনিক শিক্ষা পরিচালিত হয় দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য। দুনিয়ার জীবনে অর্থসম্পদ, সুনাম, সুখ্যাতি অর্জন সবই মূল লক্ষ্য থাকে এসব শিক্ষার। এখানে পরকালীন জীবনের সফলতার বিষয় মুখ্য থাকে না। আধুনিক শিক্ষা দ্বারা ইহকালীন কল্যাণ ও সাফল্য লাভ করা যায়।তাই বলা যায়, ইসলাম শিক্ষার সাথে বর্তমানে প্রচলিত আধুনিক শিক্ষার অনেক পার্থক্য রয়েছে।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।