নাহিদের কর্মকাণ্ডগুলো কী? "তার আচরণে মহান আল্লাহ সন্তুষ্ট”- ব্যাখ্যা কর।
উত্তর: নাহিদের কর্মকাণ্ডে ইসলামি সংস্কৃতির কতিপয় ব্যবহারিক দিক ফুটে উঠেছে।ইসলামি সংস্কৃতি জীবনের সামগ্রিক অঙ্গনে বিস্তৃত ও ব্যাপৃত। এর কিছু ব্যবহারিক দিক হলো-মুমিনগণের পারস্পরিক সাক্ষাৎ: মুসলিমগণ পারস্পরিক সাক্ষাতেপ্রথমেই সালাম বিনিময় করবেন। 'রসুলুল্লাহ (সা.) বলেন, "ক্ষুধার্তকে খাবার দেবে আর পরিচিত-অপরিচিত নির্বিশেষে সবাইকে সালাম দেবে।” (সহিহ বুখারি) সালামের পর কুশল জিজ্ঞাসা, মুসাফাহা ও মুআনাকা করা যেতে পারে।ভালো কাজের শুরুতে : প্রতিটি ভালো কাজের শুরুতে আল্লাহর নাম নেওয়াইসলামি সংস্কৃতির অঙ্গ। রসুলুল্লাহ (সা.) বলেন, “প্রতিটি ভালো কাজের শুরুতে যদি আল্লাহর নাম নেওয়া না হয় তাহলে তা অসম্পূর্ণ অথবা নিম্নমানের। “(দারুকুতনি, সুনানে আবু দাউদ, সুনানে ইবনে মাজাহ)খাদ্যগ্রহণের ক্ষেত্রে: খাবার খেতে হবে ডান হাতে, সবাই মিলে একসাথেখাদ্যগ্রহণ করা ইসলামি সংস্কৃতির অংশ। রসুল (সা.) বলেন- “তোমরা একত্রে খাবার গ্রহণ কর, আর আল্লাহর নাম স্মরণ কর, এতে তিনি তোমাদের বরকত দেবেন,” (আবু দাউদ ইবনে মাজাহ) তাছাড়া, দুঃসংবাদে ইন্নালিল্লাহ বলা, ডান হাতে খাবার খাওয়া, মুচকি হাসা ইসলামি সংস্কৃতির ব্যবহারিক দিক। ইমান এনে ইসলামি সংস্কৃতি অনুসরণ করে সৎকর্ম কবলে মহান আল্লাহ সন্তুষ্ট হন এবং তাদের প্রতিদান সম্পর্কে আল্লাহ বলেন, "যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্য মেহমানদারি রয়েছে জান্নাতুল ফেরদাউসে।" (সূরা কাহাফ : ১০৭)অতএব বলা যায়, নাহিদের ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা পারস্পরি সাক্ষাতে সালাম বিনিময় করা, ডান হাতে খাবার খাওয়া ও মুচকি হাসা ইসলামি সংস্কৃতির অংশ। যার ফলাফল ইহকালীন কল্যাণ ও পরকালীন সাফল্য লাভ। কেননা তার আচরণে মহান আল্লাহ তায়ালা সন্তুষ্ট।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
নাহিদের কর্মকাণ্ডগুলো কী? "তার আচরণে মহান আল্লাহ সন্তুষ্ট”- ব্যাখ্য…
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর