জনাব আরিফের বক্তব্যকে কি তুমি সমর্থন কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: জনাব আরিফের বক্তব্যকে আমি সমর্থন করি।জনাব জয়নাল পশ্চিমা সংস্কৃতির অনুসরণ করে। সে মনে করে পৃথিবী উপভোগ করার স্থান। এসব কর্মকাণ্ড দেখে তার বন্ধু আরিফ তাকে এ কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান। জনাব আরিফের এ বক্তব্য আমি সমর্থন করি। কেননা ইসলামি সংস্কৃতিই হলো মুসলিম জাতির জীবনপদ্ধতি। মহান আল্লাহ তায়ালা বলেন, "ইসলাম হচ্ছে আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দ্বীন বা জীবনব্যবস্থা।” (সূরা আল-ইমরান : ১৯)দ্বীন হচ্ছে ইসলামি 'সাংস্কৃতিক পদ্ধতির নাম, ইসলামি জীবনচেতনা, মূল্যবোধ ও বিশ্বাসের পরিপন্থি কোনো সংস্কৃতির মুসলিম জাতির সংস্কৃতি হতে পারে না। তাই ইসলামি জীবন বিশ্বাসের বিপরীত ভাবাদর্শের কোনো আচার-আচরণ, কৃষ্টি-সংস্কৃতি কোনো মুসলিম সমাজে দেখা গেলে সাথে সাথে ইসলামি মনীষীগণ সেটিকে প্রত্যাখ্যান করেছেন। এ ব্যাপারে নবি (সা.) বিশেষভাবে সতর্ক করে বলেন, “কেউ অপর জাতির অনুকরণ করলে, সে উক্ত জাতির মধ্যে গণ্য হবে।” (মুসনাদে আহমাদ)অতএব, উদ্দীপকে জনাব জয়নালের উচিত পশ্চিমা সংস্কৃতি পরিত্যাগ করে ইসলামি সংস্কৃতি অনুসারে জীবনযাপন করা। শরিয়ত নির্দেশিত পন্থায় জীবন পরিচালনা করা।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব আরিফের বক্তব্যকে কি তুমি সমর্থন কর? তোমার উত্তরের সপক্ষে যুক্ত…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর