জাহিদের প্রতিষ্ঠানটি কী? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জাহিদের প্রতিষ্ঠানটি মক্তব।সাধারণভাবে মুসলিম বালক-বালিকাদের প্রাথমিক শিক্ষায়তনকে বলা হয় মক্তব, তবে মক্তব বলতে আমরা কুরআন শিক্ষার স্থানকে বুঝে থাকি। যেখানে ইসলামের প্রাথমিক, মৌলিক ও অতীত প্রয়োজনীয় শিক্ষা দেওয়া হয়। উদ্দীপকে জাহিদ একটি প্রতিষ্ঠান থেকে কুরআন তিলাওয়াত, আদব-কায়দা, ওযু-গোসল, ইবাদতের নিয়মকানুন ও বিভিন্ন দোয়া শিখে। তাই জাহিদের প্রতিষ্ঠানটি হলো মক্তব। ইসলামের মূলগ্রন্থ আল-কুরআন ও হাদিসের প্রাথমিক পাঠদান করা হয় এ মক্তবে। এ মক্তবে ইবাদত-বন্দেগি, ওযু, গোসল, সালাত, সাওম ইত্যাদি পালনের শিক্ষা দেওয়া হয়। এখানেই ব্যবহারিক জীবনের আদব-কায়দা, শিষ্টাচার, সভ্যতা, ভদ্রতা, নম্রতা, নৈতিকতা বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করার শিক্ষা দেওয়া হয়। মক্তবে হালাল-হারাম, পাক-পবিত্রতা ইত্যাদি প্রয়োজনীয় বিষয়াদি শিশুদের খুব সহজভাবে শিক্ষা দেওয়া হয়। শিশুরা শৈশবে বাবা-মায়ের কাছ থেকে কিছু শিক্ষালাভের পর মক্তবে যায়। সেখানে তারা আদর্শ শিক্ষকদের কাছে আদর্শিক ও দ্বীনভিত্তিক শিক্ষালাভ করে।অতএব বলা যায়, জাহিদ যে প্রতিষ্ঠানে দ্বীনভিত্তিক শিক্ষালাভ করে সেটি হলো মক্তব।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জাহিদের প্রতিষ্ঠানটি কী? ব্যাখ্যা কর।
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর