জনাব 'প' এর এরূপ কার্যকলাপ কোন সংস্কৃতির পরিপন্থি? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব 'প' এর কার্যকলাপ ইসলামি সংস্কৃতি পরিপন্থি। সংস্কৃতি হচ্ছে একটি জীবন পদ্ধতি। আর ইসলামি সংস্কৃতি হলো মুসলিম জাতির জীবনপদ্ধতি; যা কুরআন ও সুন্নাহর আলোকে নির্ধারিত ও পরিচালিত হয়। মুসলিম জাতির জাতীয় জীবনে এর গুরুত্ব অপরিসীম। কেননা, একটি জাতির স্বাতন্ত্র্য, স্বকীয়তা, পরিচিতি, অস্তিত্ব-এ সবকিছুই ইসলামি সংস্কৃতির অনুশীলনের ওপর নির্ভর করে। উদ্দীপকে বর্ণিত জনাব 'প' এর কার্যকলাপ ইসলামি সংস্কৃতির পরিপন্থি। কেননা, তার চাল-চলন, আচার-ব্যবহার, কথাবার্তা অমার্জিত। তার কথাবার্তা যেমন দাম্ভিকতায় ভরপুর তেমনি তার পোশাক-পরিচ্ছদও রুচিশীল নয়। তাছাড়া সে ছোটদের যেমনি স্নেহ করে না তেমনি বড়দের শ্রদ্ধাও করে না, সালামও দেয় না। তার এরূপ কার্যকলাপ সম্পূর্ণরূপে ইসলামি সংস্কৃতির পরিপন্থি।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব 'প' এর এরূপ কার্যকলাপ কোন সংস্কৃতির পরিপন্থি? ব্যাখ্যা করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর