ওবায়দুর রহমান খান নদভীর মনোভাবে ধর্মীয় শিক্ষার যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ওবায়দুর রহমান খান নদভীর মনোভাবে ধর্মীয় শিক্ষার যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো— ধর্মীয় শিক্ষা বা ইসলামি শিক্ষা একটি সমন্বিত শিক্ষাব্যবস্থা এখানে মানবজাতির কল্যাণের জন্য পার্থিব ও বৈষয়িক প্রয়োজন পূরণ করার জন্য ইসলামি মূল্যবোধের আলোকে পরিবেশিত হয়। ইসলামি শিক্ষায় ইহ-পরকালীন কল্যাণের শিক্ষা দেওয়া হয়। ইসলামি শিক্ষা নৈতিকতাভিত্তিক। নৈতিক শিক্ষায় উজ্জীবিত করার জন্য ইসলামি শিক্ষা অপরিহার্য। ইসলামি শিক্ষার মাধ্যমে মানবতার বিকাশ সাধন হয়। মানুষ প্রকৃত অর্থেই মানুষ হিসেবে গড়ে ওঠে। মানবিক গুণাবলি উৎকর্ষিত ও বিকশিত হয়। ইসলামি শিক্ষা কুরআন ও সুন্নাহভিত্তিক হওয়ায় এ শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা আল্লাহ ও রাসূলের প্রদত্ত বিধান অনুযায়ী তাদের জীবন পরিচালনা করে। ফলে তারা সকল প্রকার অন্যায়মূলক ও অপরাধমূলক কাজকর্ম থেকে বিরত থাকে এবং মানুষের কাছে প্রশংসনীয় ও আল্লাহ ও রাসুল (সা.) প্রদর্শিত গুণাবলি অর্জন করে সুন্দর ও আদর্শ মানুষে পরিণত হয় । ইসলামি শিক্ষায় শিক্ষিত ব্যক্তি তাদের জীবনের চাহিদা ছোট রেখে আল্লাহ যেভাবে রাখেন তাতেই সন্তুষ্টি নিয়ে জীবন পরিচালনা করে। তারা অতি মাত্রায় লোভী হয় না । তাদের চাহিদা ছোট হওয়ার কারণে তারা অন্যায়ভাবে সম্পদ উপার্জন ও ভোগ করার ক্ষেত্রে কোনো আগ্রহ পায় না। তাদের কাছে হালাল উপার্জন ও হারাম বর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্থিব ভোগ বিলাস, বিনোদনের চেয়ে নৈতিক চরিত্রের সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এককথায় নৈতিক, আদর্শিক, দায়িত্বশীল, কর্মঠ মানুষ গঠনে ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই । তাই বর্তমান সময়ের অভিভাবকগণ এ বাস্তবতা উপলব্ধি করে তাদের সন্তানদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার জন্য উদ্বুদ্ধ হচ্ছে। এর মাধ্যমে তারা তাদের সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চায়। বৰ্তমান আকাশ সংস্কৃতির প্রভাব থেকে সন্তানদের মুক্ত রাখার জন্য ধর্মীয় শিক্ষা ঢাল বা বর্ম হিসেবে কাজ করে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
ওবায়দুর রহমান খান নদভীর মনোভাবে ধর্মীয় শিক্ষার যে বৈশিষ্ট্য ফুটে …
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর