নাফিউল সাহেব তার পুত্রকে কোন বিষয় নির্বাচনের পরামর্শ প্রদান করেন? ব্যাখ্যা করো।
উত্তর: নাফিউল সাহেব তার পুত্রকে ইসলাম শিক্ষা নির্বাচনের পরামর্শ প্রদান করেন। যে শিক্ষাব্যবস্থায় ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবনাদর্শ হিসেবে শিক্ষা দেওয়া হয় তাকে ইসলাম শিক্ষা বলে। মুসলিম জাতির জীবনধারা, কর্মপরিধি, আদর্শ, সাধনা ও সাফল্য এই একটি শিক্ষার মাধ্যমেই বিন্যস্ত হয়েছে। এ শিক্ষার মাধ্যমে মানুষ তার চরিত্র কর্মদক্ষতা ও আচরণকে মার্জিত ও রুচিশীল করতে পারে। যা নাফিউল সাহেবের বক্তব্যেও ফুটে ওঠে। উদ্দীপকের নাফিউল সাহেব তার পুত্রকে এমন একটি বিষয় নির্বাচনের জন্য বলেন, যা পরিপূর্ণ জীবনাদর্শের শিক্ষা দেয় এবং মানব চরিত্র ও কর্মদক্ষতা পরিশীলিত করতে পারে। নাফিউল সাহেবের এ বক্তব্য ইসলাম শিক্ষাকে নির্দেশ করে। কেননা ইসলাম শিক্ষা সর্বজনীন শিক্ষা। এটি একটি পূর্ণাঙ্গ জীবনাদর্শভিত্তিক শিক্ষা। এ শিক্ষার মাধ্যমে মানুষের চরিত্র, কর্মদক্ষতা ও আচরণ উন্নত পর্যায়ে উপনীত হয়। তাই বলা যায়, নাফিউল সাহেব তার পুত্রকে ইসলাম শিক্ষা নির্বাচনের পরামর্শ দেন।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
নাফিউল সাহেব তার পুত্রকে কোন বিষয় নির্বাচনের পরামর্শ প্রদান করেন? …
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর