জনাব 'ঘ' এর কর্মকাণ্ড কীসের শামিল? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব 'ঘ' এর কর্মকাণ্ড আত্মহত্যার শামিল। ইচ্ছা করে নিজেকে বধ করাই হলো আত্মহত্যা। আত্মহত্যা হচ্ছে একজন নর বা নারী কর্তৃক ইচ্ছাকৃতভাবে নিজের জীবন বিসর্জন দেওয়া বা স্বেচ্ছায় নিজের প্রাণনাশের প্রক্রিয়াবিশেষ। আত্মহত্যার পরিণাম অত্যন্ত ভয়াবহ। ইসলামে অন্যকে হত্যা করা যেমন মারাত্মক কবিরা গুনাহ তেমনি আত্মহত্যা করাও কবিরা গুণাহ। আল্লাহ তায়ালা বলেন, “তোমরা নিজেদেরকে হত্যা করো না।” উদ্দীপকে বর্ণিত জনাব 'ঘ' একাদশ শ্রেণির পরীক্ষায় ফলাফল ভালো না হওয়ায় নিজেকে বধ করা তথা আত্মহত্যার চেষ্টা করে। আত্মহত্যাকারীর পরিণাম হলো জাহান্নাম। রাসুল (স) বলেছেন- 'যে লোক গলায় ফাঁস দিবে, তাকে গলায় ফাঁস দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে।' সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত জনাব 'ঘ' নিজেকে বধ করার চেষ্টা আত্মহত্যার শামিল।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব 'ঘ' এর কর্মকাণ্ড কীসের শামিল? ব্যাখ্যা করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর