খালেদ কোন বিষয়ে শিক্ষা গ্রহণ করেছে? মানবজীবনে উহার গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: খালেদ শিক্ষা গ্রহণ করেছে 'ইসলাম শিক্ষা' বিষয়ে। যে শিক্ষাব্যবস্থার মাধ্যমে মানুষ আল্লাহ তায়ালার শক্তি ও ক্ষমতা সম্পর্কে জানতে পারে এবং ইসলামি নীতিমালার আলোকে জীবন পরিচালনা করতে সক্ষম হয় তাকে ইসলাম শিক্ষা বলে। এই শিক্ষার মাধ্যমে আল্লাহর ইবাদতের সঠিক নিয়ম-কানুন সম্পর্কে ধারণা পাওয়া যায়। উদ্দীপকে বর্ণিত খালেদ একাদশ শ্রেণিতে ভর্তির সময় এমন বিষয় পছন্দ করলো যা অধ্যয়নে আল্লাহর নির্দেশ অনুযায়ী চলা যায়। যা ইসলাম শিক্ষাকে নির্দেশ করে। এ শিক্ষা গ্রহণের ফলে সে নিজেকে আল্লাহর নিকট সম্পূর্ণরূপে সোপর্দ করলো। মানবজীবনে ইসলাম শিক্ষার গুরুত্ব অপরিসীম। এ শিক্ষার মাধ্যমে আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবনযাপন করা যায়। ইসলাম শিক্ষা মানুষের শ্রেষ্ঠত্ব ও মর্যাদার মাপকাঠি। আল্লাহ তায়ালা বলেন, 'যারা জানে আর যারা জানে না তারা কি সমান? প্রকৃতপক্ষে যারা ইসলাম শিক্ষা থেকে বঞ্চিত তারা এ শিক্ষা অর্জনকারীদের সমান হতে পারে না। এ শিক্ষা ব্যক্তিকে সম্পূর্ণরূপে মহান আল্লাহর কাছে সোপর্দ করার শিক্ষা দেয়। পরিশেষে বলা যায়, ইসলাম শিক্ষা এমন একটি বিষয় যা অধ্যয়নের মাধ্যমে মহান আল্লাহকে চেনা যায় এবং ইসলামের বিধি-বিধান সম্পর্কে জ্ঞান লাভ করে আল্লাহর সন্তুষ্টি লাভের উপায় জানা যায়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
খালেদ কোন বিষয়ে শিক্ষা গ্রহণ করেছে? মানবজীবনে উহার গুরুত্ব বিশ্লেষ…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর