জনাব আবুল কাশেমের বক্তব্য কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব আবুল কাশেমের বক্তব্য ইসলাম শিক্ষা বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। যে শিক্ষাব্যবস্থায় ইসলামকে একটি পরিপূর্ণ জীবনাদর্শ হিসেবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকে তাই ইসলাম শিক্ষা। এ শিক্ষা কুরআন, সুন্নাহ্, তাওহিদ ও রিসালাতভিত্তিক। আল্লাহর পরিচয়, ইমান-আকিদা, হালাল- হারাম, ন্যায়-অন্যায়, মানুষ সৃষ্টির উদ্দেশ্য, মানুষের দায়িত্বানুভূতি জাগ্রত করা ইত্যাদি এই শিক্ষার উদ্দেশ্য। উদ্দীপকে বর্ণিত ইমাম জনাব আবুল কাশেম খুতবায় সন্তানদেরকে ইমান- আকিদা, হালাল-হারাম, ন্যায়-অন্যায়, শিষ্টাচার, নম্রতা-ভদ্রতা সম্পর্কে শিক্ষা দান করা প্রত্যেক বাবা-মার দায়িত্ব বলে উল্লেখ করেন। তার এ বক্তব্যটি ইসলাম শিক্ষা বিষয়ের সাথে সম্পৃক্ত। তিনি তার খুতবায় উল্লেখ করেন, “উক্ত শিক্ষা তথা ইসলাম শিক্ষার অভাবে উচ্চ শিক্ষার অধিকারী হয়েও অনেকে নানাবিধ পাপকর্মে লিপ্ত হচ্ছে। রাসুল (স) বলেছেন, 'তোমরা জ্ঞান-বিজ্ঞান শিক্ষা করো এবং তা মানুষকে শিক্ষা দাও।” সুতরাং বলা যায়, জনাব আবুল কাশেমের বক্তব্য ইসলাম শিক্ষা বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব আবুল কাশেমের বক্তব্য কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর