আয়েশার জ্ঞানার্জনের জায়গাটি কোন ধরনের প্রতিষ্ঠান? ব্যাখ্যা করো।
উত্তর: আয়েশার জ্ঞানার্জনের প্রতিষ্ঠানটি বা জায়গাটি হলো মক্তব। আরবি 'মক্তব' শব্দের অর্থ হলো— লেখার স্থান, বিদ্যালয় বা শিক্ষা কেন্দ্র। এটি ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে প্রাথমিক জ্ঞানার্জনের একটি আদর্শ স্থান। সাধারণত মসজিদের বারান্দায় বা মাদরাসার সাথে এটি গড়ে তোলা হয়। উদ্দীপকে বর্ণিত আয়েশী যে জায়গায় গিয়ে প্রতিদিন প্রয়োজনীয় জ্ঞান অর্জন করে তা মক্তবকেই নির্দেশ করে। এখানে শিশুরা নৈতিক গুণাবলী অর্জন করে ইসলামের মৌলিক জ্ঞান ও পাপ কাজ থেকে দূরে থাকার শিক্ষা পায়। যেমনিভাবে আয়েশা মক্তব থেকে শিক্ষা পেয়ে এখন সে কাজের শুরুতে, খাদ্য গ্রহণে, পারস্পরিক সাক্ষাতে বিশেষ পরিভাষা তথা বিভিন্ন মাসনুন দুআ ব্যবহার করে। সুতরাং বলা যায়, আয়েশার জ্ঞানার্জনের জায়গাটি হলো ইসলামের মৌলিক জ্ঞানদানভিত্তিক একটি প্রতিষ্ঠান যা 'মক্তব' হিসেবে সমাদৃত।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
আয়েশার জ্ঞানার্জনের জায়গাটি কোন ধরনের প্রতিষ্ঠান? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর