জিহাদের অধীত বিষয়টি তোমার পঠিত কোন বিষয়ের সাথে তুলনীয়? ব্যাখ্যা করো।
উত্তর: জিহাদের অধীত বিষয়টি আমার গঠিত 'ইসলাম শিক্ষা' বিষয়ে সাথে তুলনীয়। যে শিক্ষাব্যবস্থায় ইসলামকে একটি পরিপূর্ণ জীবনাদর্শ হিসেবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকে, তাকে ইসলাম শিক্ষা বলে। ইসলাম সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান লাভ করার শিক্ষাই ইসলাম শিক্ষা। এর মাধ্যমে মানুষ আল্লাহ তা'আলার শক্তি ও ক্ষমতা সর্ম্পকে ধারণা লাভ করতে পারে। উদ্দীপকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া জিহাদকে তার বোন বলে, ভাইয়া তুমি কোন বিষয়ে পড়? জিহাদ বলে, আমি এমন একটি বিষয়ে পড়ি, যাতে আল্লাহর পরিচয়, তাঁর প্রতি ইমান ও আনুগত্য সম্পর্কে জানা যায় এবং ইবাদত বন্দেগির মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করা যায়। এ থেকে বোঝা যায় জিহাদ ইসলাম শিক্ষা বিষয়ে অধ্যয়ন করে। ইসলাম শিক্ষার মাধ্যমে মানুষ আল্লাহ তা'য়ালা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে; তাঁর প্রতি ইমান আনতে পারে। আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি আনুগত্য পোষণ করতে পারে। ইসলাম শিক্ষার মাধ্যমে আল্লাহর দীন প্রতিষ্ঠা, পার্থিব কল্যাণ লাভ এবং কর্মমুখী জীবন গঠন করা যায়। ইসলাম শিক্ষা মানুষের জীবনে সুপথ অবলম্বনের কথা বলে এবং সৎকর্ম সম্পাদনের কথা বলে। ফলে আখিরাতের চিরস্থায়ী জীবন সাফল্য উদ্ভাসিত হয়ে উঠে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জিহাদের অধীত বিষয়টি তোমার পঠিত কোন বিষয়ের সাথে তুলনীয়? ব্যাখ্যা …
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর