জিসানের শিক্ষাব্যবস্থার ত্রুটিগুলো উল্লেখপূর্বক এর সামাজিক প্রভাব মূল্যায়ন কর।
উত্তর: জিসানের শিক্ষাব্যবস্থা ইসলামি সংস্কৃতির পরিপন্থি। ইসলাম অনুমোদিত ও শরিয়ত নির্দেশিত জীবনপদ্ধতিই হচ্ছে ইসলামি সংস্কৃতি। ইসলামি সংস্কৃতিতে ইসলামি মূল্যাবোধসমূহ সক্রিয় থাকবে। ইসলামি সংস্কৃতির বৈশিষ্ট্য হলো এক মুসলিম অন্য মুসলিমের সাথে সাক্ষাৎ হলে সালাম আদান-প্রদান করবে। বিপরীতে কারও সাথে সাক্ষাতে গুড মর্নিং, গুড ইভিনিং, ড্যাড ইত্যাদি ইসলামি সংস্কৃতির পরিপন্থি। এ ধরনের আচার-আচরণ, কৃষ্টি-সংস্কৃতি কোনো মুসলিম সমাজে দেখা গেলে সাথে সাথে ইসলামি মনীষিগণ সেটিকে প্রত্যাখ্যান করতে বলেছেন। সেগুলোকে 'বিদআত', 'কুসংস্কার' বা বিজাতীয় সংস্কৃতি বলে আখ্যায়িত করেছেন। এ ব্যাপারে মহানবি (সা.) বিশেষভাবে সতর্ক করে বলেন, "কেউ অপর জাতির অনুকরণ করলে, সে উক্ত জাতির মধ্যে গণ্য হবে।" (মুসনাদে আহমাদ) মুসলিমদের অস্তিত্ব ও স্বাতন্ত্র্য রক্ষার জন্য মহানবি (সা.) অন্যদের অনুসরণ করতে নিষেধ করেন। কেননা বিজাতীয় সংস্কৃতি অনুসরণের ফলে ইসলামি সংস্কৃতির অস্তিত্ব ও স্বাতন্ত্র্য বিলুপ্ত হতে পারে। তাছাড়া পরকালীন সাফল্য অর্জনে বাধা এই বিজাতীয় সংস্কৃতি। পরিশেষে বলা যায়, জিসানের ইসলামি সংস্কৃতির পরিপন্থি বিজাতীয় সংস্কৃতি শিক্ষার ফলে ইসলামি সংস্কৃতির অস্তিত্ব ও স্বাতন্ত্র্য বিলুপ্ত হতে পারে। সমাজে বিজাতীয় সংস্কৃতির প্রসার ঘটতে পারে। যার ফলে সমাজে অরাজক অবস্থা তৈরি হবে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জিসানের শিক্ষাব্যবস্থার ত্রুটিগুলো উল্লেখপূর্বক এর সামাজিক প্রভাব ম…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর