উদ্দীপকের মুনিরার বক্তব্য কোন শিক্ষার প্রতি ইঙ্গিত করেছে ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মুনিরার বক্তব্যে যে শিক্ষার প্রতি ইঙ্গিত করা হয়েছে তা হলো— ইসলামি শিক্ষা। ইসলামি শিক্ষা এমন একটি শিক্ষাব্যবস্থা যার পঠন-পঠন, অধ্যয়ন, অনুশীলন দ্বারা আল্লাহর দেওয়া পরিপূর্ণ জীবনবিধান ইসলামের স্বরূপ সম্পর্কে জ্ঞানলাভ করা যায় এবং তদনুযায়ী জীবন গঠন, পরিচালনা করে আল্লাহ প্রদত্ত খেলাফতের দায়িত্ব, কর্তব্য যথাযথভাবে পালন করা যায়। এককথায়, ইসলাম সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান লাভ করার শিক্ষাই হলো ইসলামি শিক্ষা। ইসলাম শিক্ষা মানুষের শারীরিক, মানসিক, নৈতিক ও আত্মিক বিকাশ সাধন করে মানুষকে সত্যিকারের মানুষে রূপান্তরিত করে। এর কল্যাণে ব্যক্তি আদর্শবান ও চরিত্রবান হয়। সুনাগরিক হিসেবে গড়ে ওঠে এবং সমাজ তথা রাষ্ট্রের তথা বিশ্বের সম্পদে পরিণত হয়। এ শিক্ষা ব্যক্তিজীবনের উৎকর্ষ সাধন, পারস্পরিক শ্রদ্ধা ও কর্তব্যবোধ জাগ্রতকরণের মাধ্যমে ব্যক্তি পরিবার ও সমাজজীবনকে সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিময় করে তুলতে সাহায্য করে। একটি ন্যায়ভিত্তিক আদর্শ পরিবার, সমাজ, রাষ্ট্র ও বিশ্ব গঠনে এ শিক্ষা সহায়তা করে । এ শিক্ষার মাধ্যমেই মানুষ ন্যায়পরায়ণ হয় এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করে । তাই ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য ও উদ্দেশ্যের সাথে মুনিরার বক্তব্যের সাদৃশ্য থাকায় বলা যায় যে, মুনিরা উদ্দীপকে ইসলাম শিক্ষার প্রতি ইঙ্গিত করেছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের মুনিরার বক্তব্য কোন শিক্ষার প্রতি ইঙ্গিত করেছে ? ব্যাখ্যা…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর