সংস্কৃতি কেন প্রয়োজন? কুরআন ও হাদিসের আলোকে লেখ।
উত্তর: সংস্কৃতির প্রয়োজনীয়তা কুরআন-হাদিসের আলোকে বর্ণনা করা হলো— সংস্কৃতি বলতে সদাচরণ, উপযোগী, পরিশীলতাকে বোঝায়। সভ্য- ভদ্র, সজ্জিত ও নন্দিত জীবনকে সংস্কৃতি বলা হয়। আর ইসলামি । জীবনদর্শন ও জীবনবিধান অনুশীলনের ফলে মানুষের ব্যবহারিক জীবন ও পরিবেশে যে সংস্কৃতি প্রতিফলিত হয়, তাই ইসলামি সংস্কৃতি । আমাদের ব্যবহারিক জীবনে সংস্কৃতি তথা ইসলামি সংস্কৃতির গুরুত্ব অপরিসীম। কারণ ইসলামি সংস্কৃতি- ইমান-আকিদার সংরক্ষণ : ইসলামি সংস্কৃতি ইমান আকিদার সংরক্ষক। ইসলামি সংস্কৃতি সংরক্ষণ ও লালন ছাড়া মুসলমানদের ইমান, অস্তিত্ব ও স্বকীয়তা রক্ষা করা দুষ্কর। আল্লাহ ইরশাদ করেছেন— “হে ইমানদারগণ! তোমরা যদি কিতাবিদের (ইহুদি / খ্রিষ্টান) কোনো দলের অনুসরণ কর তাহলে তারা তোমাদের ইমান থেকে বিচ্যুত করে কাফির হিসেবে প্রত্যাবর্তন করাবে।” (সূরা ইমরান : ১০০) ইমানের পূর্ণতা দানে সংস্কৃতির গুরুত্ব : ইমানের পূর্ণতাদানের জন্য এবং ইসলামে পুরাপুরি প্রবেশের জন্য ইসলামি সংস্কৃতি রক্ষা করা একান্ত প্রয়োজন। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন- “ হে মুমিনগণ! তোমরা পুরাপুরিভাবে ইসলামে প্রবেশ কর এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না।” (সূরা আল-বাকারা : ২০৮) অস্তিত্বের রক্ষাকবচ : সংস্কৃতি একটি জাতির অস্তিত্বের রক্ষাকবচ। সংস্কৃতি অত্যন্ত শক্তিশালী একটি অস্ত্র। অনেক সময় বিজয়ী জাতির সাংস্কৃতিক প্লাবনে বিজিত জাতির অস্তিত্ব পর্যন্ত বিলুপ্ত হয়ে যায় । উদাহরণস্বরূপ ইংরেজরা আমাদের স্বাধীনতার ওপরই আক্রমণ চালায়নি, তারা আমাদের শিক্ষা ও সংস্কৃতির ওপরও মারাত্মক আঘাত হেনেছিল। মুসলিমদের সংস্কৃতি অনুসরণের গুরুত্ব বোঝাতে রাসুল (সা.) বলেন- “যে ব্যক্তি অন্য জাতির অনুকরণ করে তাকে সেই জাতির অন্তর্ভুক্ত বলে গ্রহণ করা হবে।” (আবু দাউদ) সুতরাং একটি জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সংস্কৃতির অতীব প্রয়োজন।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
সংস্কৃতি কেন প্রয়োজন? কুরআন ও হাদিসের আলোকে লেখ।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর