উদ্দীপকের শেষ অংশটুকু কি যুক্তিযুক্ত? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের শেষের অংশটুকু অর্থাৎ “অনেকে ইসলাম শিক্ষাকে তুচ্ছতাচ্ছিল্য করে এবং বলে ইসলাম শিক্ষা প্রগতিশীল ও যুগোপযোগী নয়।” এ উক্তিটি যুক্তিযুক্ত নয়। কেননা ইসলাম শিক্ষা হলো একটি সার্বজনীন শিক্ষা। জ্ঞানের এমন কোনো শাখা নেই যা ইসলামে বর্ণিত হয়নি। এ শিক্ষা কোনো নির্দিষ্ট দেশ, জাতি, অঞ্চল, ব্যক্তি, গোষ্ঠী বা বিশেষ কোনো বর্ণের লোকদের জন্য নয়। মহানবি (সা.) বলেন- “তোমরা যাবতীয় জ্ঞান-বিজ্ঞান শিক্ষা কর এবং তা মানুষকে শিক্ষা দাও।” (দায়েমি) রাসুল (সা.)-এর এ নির্দেশে মুসলিম মনীষীরা জ্ঞানের প্রতিটি শাখায় বিচরণ করে অনবদ্য অবদান রেখেছেন। মুসলমানদের সে জ্ঞান থেকেই বর্তমান ইউরোপ অনেক জ্ঞান আহরণ করেছে ফলে তারা নিজেদেরকে উন্নত জাতি হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে পেরেছে। এজন্যই বলা যায়, ইসলামি শিক্ষা একটি সর্বজনীন শিক্ষা এবং যুগোপযোগী শিক্ষা।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের শেষ অংশটুকু কি যুক্তিযুক্ত? বিশ্লেষণ কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর