মারওয়ার শেষ উক্তির মাধ্যমে যে শিক্ষার প্রতি দৃষ্টি দেওয়া হয়েছে তার গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: মারওয়ার শেষ উক্তির মাধ্যমে ইসলামি শিক্ষার প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে, যার গুরুত্ব অপরিসীম। ইসলাম শিক্ষার জ্ঞান মানুষকে সত্য, সঠিক ও মুক্তির পথে চলতে সাহায্য করে, মানুষের মূর্খতা দূরীভূত করে এবং চিন্তা গবেষণার পথ উন্মুক্ত করে। মহান স্রষ্টাকে চেনার জন্য ইসলামি শিক্ষার জ্ঞান অপরিহার্য। আল্লাহকে চিনতে হলে, তাকে সঠিকভাবে মানতে হলে, তার গুণাবলি ও সত্তা সম্পর্কে জানতে হলে, তার ইবাদাত সম্পর্কে জানতে হলে ইসলামি শিক্ষার জ্ঞানের বিকল্প নেই। ইসলামি শিক্ষার জ্ঞান দ্বারা মানুষের চরিত্র পূতপবিত্র হয়, মানুষের আচার-আচরণ মার্জিত হয়। এ শিক্ষার মাধ্যমে দ্বীনের প্রচার ও প্রসার করা হয়। যা নবিদের অবর্তমানে মুসলমানদের দায়িত্ব। আল্লাহ বলেন, “তোমরাই শ্রেষ্ঠ জাতি! তোমাদের উত্থান মানবতার কল্যাণের জন্য, তোমরা সৎ কাজে আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে।” (সূরা আলে- ইমরান : ১১০) এ শিক্ষার মাধ্যমে ইহকালীন সাফল্য ও পরকালীন যুক্তির পরিপূর্ণ ধারণা লাভ করা যায়। এ শিক্ষার মাধ্যমে মানবতার পূর্ণ বিকাশ সাধন হয়, আত্মপরিচয় লাভ করা যায়। প্রকৃত মানুষরূপে গড়ে ওঠার উপায় জানা যায়। এ শিক্ষা মানুষকে ইনসাফভিত্তিক আদর্শ সমাজ গঠনে সহায়তা করে। আত্মকর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করে। আল্লাহ ঘোষণা করেন, “সালাত শেষ করে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহরাজি সন্ধান কর।” (সূরা আল-জুমুআ : ১০) সারাহর শেষ উক্তি হলো নবি (সা.)-এর বাণী- “প্রত্যেক মুসলমান নর-নারীর প্রতি বিদ্যা শিক্ষা করা ফরয।” রাসুল (সা.)-এর এ বাণীর দ্বারা ইসলামি শিক্ষা অর্জন করাকে ফরয বা অত্যাবশ্যক হিসেবে ! উল্লেখ করা হয়েছে, কারণ ইসলামি শিক্ষার গুরুত্ব অত্যধিক । উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সমাজ থেকে অন্যায়- অবিচার দূর করতে হলে ইসলাম শিক্ষার জ্ঞানার্জন অপরিহার্য।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
মারওয়ার শেষ উক্তির মাধ্যমে যে শিক্ষার প্রতি দৃষ্টি দেওয়া হয়েছে ত…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর