জনাব শরিফ চৌধুরীর বক্তব্য কতটুকু যৌক্তিক? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব শরিফ চৌধুরীর বক্তব্যটি অযৌক্তিক। ইসলামি সংস্কৃতি হলো মুসলিম জাতির জীবন পদ্ধতি যা কুরআন ও সুন্নাহর আলোকে নির্ধারিত বিধিবিধান অনুযায়ী পরিচালিত হয়। জনাব আফতাব আহমেদ দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে গ্রামে আসার পরও তার পূর্বে ইসলামি সংস্কৃতি চর্চা অব্যাহত রেখেছেন। যেমন তিনি পোশাক পরিচ্ছদে শালীন ও শোভন পরিচ্ছদ গ্রহণ করেছেন। কেননা মহান আল্লাহর নির্দেশ- "হে বনী আদম! তোমাদের লজ্জাস্থান ঢাকবার ও বেশভূষার জন্য আমি তোমাদেরকে পরিচ্ছদ দিয়েছি এবং তাকওয়ার পরচ্ছিদ, এটিই সর্বোৎকৃষ্ট। এটি আল্লাহর নিদর্শনসমূহের অন্যতম, যাতে তারা উপদেশ গ্রহণ করে।" (সূরা আরাফ: ২৬) তিনি খাদ্য গ্রহণের ক্ষেত্রে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলা এবং পরস্পর সাক্ষাৎ ও কথাবার্তা শুরুর পূর্বে সালাম দেওয়া আর মুত্তাকির শ্রেষ্ঠ গুণ বিনয় ও অহংকারমুক্ত থেকেছেন। আর এসব ইসলামি সংস্কৃতির চর্চা দেখে তার বন্ধু শরীফ চৌধুরী তাকে বললেন, 'তুমিতো সেকেলেই রয়ে গেছ। এ কথা বলার মাধ্যমে জনাব শরিফ। চৌধুরী ইসলামি সংস্কৃতির চর্চায় তাকে যেমন নিরুৎসাহিত করে অন্যায় করেছেন। ঠিক তেমনি ইসলাম বিরোধী কাজও করেছেন। সুতরাং জনাব শরিফ সাহেবের উচিত মহান আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করে ইসলামের পথে পরিপূর্ণরূপে ফিরে আসা।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব শরিফ চৌধুরীর বক্তব্য কতটুকু যৌক্তিক? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর