উদ্দীপকে জনাব আবুল কাশেমের বক্তব্য কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আবুল কাশেমের বক্তব্য ইসলামি সংস্কৃতির সাথে সাদৃশ্যপূর্ণ। ইসলামি সংস্কৃতির উৎস হলো কুরআন ও হাদিস। যা মুসলিমদের জীবনাচরণে বহিঃপ্রকাশ ঘটে। তাই বলা যায়, মুসলিম জাতির জীবন- আচারই ইসলামি সংস্কৃতি। ইসলাম এমন একটি জীবনদর্শন যা প্রগতিশীল ও শাশ্বত জীবন পদ্ধতি। তাই স্বভাবতই ইসলামি অনুশাসনের প্রভাবে এর স্বতন্ত্র সংস্কৃতি রয়েছে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইসলামের মূল বিশ্বাসের আলোকে যত নিয়মনীতি, বিধিনিষেধ পালন করতে হয়, তার সবই ইসলামি সংস্কৃতি। আর যা কিছু অসুন্দর, অশ্লীল, অমার্জিত, রুচিহীন, কুসংস্কার ও শরিয়তবিরোধী তা অপসংস্কৃতি। ইসলাম তা প্রত্যাখ্যান করেছে। মহান আল্লাহ তায়ালা নবি রাসুলদেরকে প্রেরণ করে মানুষকে ইসলামি সংস্কৃতি হাতে-কলমে শিক্ষা দিয়েছেন। আমাদের প্রিয় নবি (সা.)ও সাহাবায়ে আজমাইনদেরকে ইসলামি সংস্কৃতি সরাসরি শিক্ষা দিয়েছেন। তারা এ সংস্কৃতি প্রাপ্ত হয়েছেন ওহি বা ঐশী বাণীর ভিত্তিতে। কাজেই ইসলামি সংস্কৃতি মুসলিম হৃদয়ের মণিকোঠায় লালিত ইমান তথা কুরআন ও হাদিস থেকেই উৎসারিত। তাই বলা যায়, উদ্দীপকে জনাব আবুল কাশেমের বক্তব্য ইসলামি সংস্কৃতির সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব আবুল কাশেমের বক্তব্য কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর