উদ্দীপকে গালিব যে বিষয়ে অধ্যয়ন করেছে তা চিহ্নিতপূর্বক এটি পাঠের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে গালিব ইসলাম শিক্ষা বিষয়ে অধ্যয়ন করেছেন। ইসলাম শিক্ষা হলো এমন একটি শিক্ষাব্যবস্থা যার পঠন-পাঠন, অধ্যয়ন ও অনুশীলন দ্বারা একজন ব্যক্তি ইসলামের প্রয়োজনীয় জ্ঞন লাভ করতে পারে। এ বিষয়টির মাধ্যমে ব্যক্তি তার স্রষ্টাকে চিনতে পারে, মানুষকে সৃষ্টির রহস্য ও উদ্দেশ্য জানতে পারে এবং তার করণীয় সম্পর্কেও জ্ঞানলাভ করতে পারে। মানুষ যখন তার স্রষ্টাকে চিনে স্রষ্টার প্রতি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হয় তখন সে আশা করে যে তিনি স্রষ্টার সন্তুষ্টি লাভ করতে পারবেন এবং এজন্য তিনি উভয় জীবনেই সফল হবেন। ইসলাম শিক্ষা বিষয়টি অধ্যয়নের মাধ্যমেই কেবল এ জ্ঞান অর্জন করা সম্ভব। সুতরাং উদ্দীপকে বর্ণিত গালিবের পঠিত বিষয়টি ইসলাম শিক্ষা বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। ইসলাম শিক্ষা পাঠের গুরুত্ব অপরিসীম। মানুষের মহৎ চরিত্র ও কুপ্রবৃত্তিকে দমন করে সচ্চরিত্র ও সুপ্রবৃত্তির বিকাশে ইসলাম শিক্ষা মহৌষধ হিসেবে কাজ করে। ইসলাম শিক্ষায় শিক্ষিত ব্যক্তি ইহকালে ও পরকালে উভয় জাহানে সফল হতে পারেন। ইসলাম শিক্ষার মাধ্যমে একজন ব্যক্তি তার প্রকৃত পরিচয় জেনে তার করণীয় সম্পর্কে আল্লাহর নির্দেশিত সঠিক পথ অনুসরণের সুযোগ পান। যাবতীয় খারাপ কাজ থেকে বিরত থাকার দীক্ষা পেয়ে থাকেন। আদর্শ ও সুন্দর জীবন গঠন করে মর্যাদার উচ্চ আসনে আসীন হন এবং চূড়ান্ত সফলতা লাভ করতে পারেন। সুতরাং বলা যায়, উদ্দীপকে গালিব ইসলাম শিক্ষা বিষয়টি অধ্যয়ন করেছে। মানবজীবনে ইসলাম শিক্ষার গুরুত্ব অপরিসীম।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে গালিব যে বিষয়ে অধ্যয়ন করেছে তা চিহ্নিতপূর্বক এটি পাঠের গুর…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর