শেয়ারFacebookWhatsApp

জনাব 'ফ'-এর বক্তবের সাথে তুমি কি একমত? তোমার মতের সপক্ষে যুক্তি উপস্থাপন কর ।

উত্তর: জনাব 'ফ' এর বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত। জনাব 'ফ'-এর মতে কুরআন মাজিদের শুদ্ধ উচ্চারণ শিক্ষা, অনুশীলন ও পাঠাভ্যাস গড়ে তুলতে মক্তবের ভূমিকা উল্লেখযোগ্য। তার বক্তব্যটি সঠিক। কেননা মক্তবের বিশেষ বিশেষ কার্যক্রমের মধ্যে আল-কুরআন শিক্ষাদান প্রধান । কুরআন মাজিদ মহান আল্লাহর কালাম। সালাতে কুরআন মাজিদ তিলাওয়াত করা অপরিহার্য। কুরআন পাঠের গুরুত্ব ও ফজিলত ` অপরিসীম। কুরআন তিলাওয়াত সর্বোত্তম ইবাদাত। মহানবি (সা.) বলেন, “কুরআন তিলাওয়াত সর্বোত্তম ইবাদাত।” (মুসলিম) তিনি আরও বলেন, “তোমাদের মধ্যে ওই ব্যক্তিই উত্তম যে নিজে কুরআন শিখে এবং অন্যকেও শিক্ষা দেয়।” (বুখারি) মক্তবে ইমাম ও মুয়াজ্জিন সাহেব অথবা কোনো আলিম কর্তৃক আরবি বর্ণমালা থেকে শুরু করে পবিত্র কুরআন শুদ্ধ করে শেখানো হয়। মক্তবই কুরআন মাজিদ মুখস্থকরণের উপযুক্ত স্থান এবং শৈশবেই স্মৃতিশক্তি ভালো থাকে । তাই এ সময় কুরআন মাজিদ মুখস্থ করা সহজ হয়। মক্তবে শৈশবে অনুশীলন ও চর্চার মাধ্যমে সঠিক উচ্চারণে কুরআন মাজিদ শিক্ষালাভ সহজতর হয়। বড়দের জন্য বেশি বয়সে সঠিকভাবে উচ্চারণ করা অপেক্ষাকৃত কঠিন হয়ে পড়ে। আর শুদ্ধ উচ্চারণে কুরআন পাঠ করার বিকল্প নেই। রাসূল (সা.) বলেন, “যে ব্যক্তি সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত করে না সে আমার নীতির ওপর প্রতিষ্ঠিত নয়।” (আবু দাউদ) আল্লাহ তায়ালাও শুদ্ধভাবে কুরআন তিলাওয়াতের নির্দেশ দিয়ে বলেন— “কুরআন আবৃত্তি কর ধীরে ধীরে স্পষ্ট ও সুন্দরভাবে।” (সূরা মুযাম্মিল : ৪) অতএব বলা যায়, জনাব 'ফ'-এর বক্তব্য যথার্থ।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

জনাব 'ফ'-এর বক্তবের সাথে তুমি কি একমত? তোমার মতের সপক্ষে যুক্তি উপস…

উদ্দীপক

জনাব 'প' মসজিদের বারান্দায়, বৈঠকখানায় গড়ে ওঠা একটি প্রতিষ্ঠান সম্পর্কে একটি সেমিনারে বক্তব্য দিতে গিয়ে বলেন, এটি এমন একটি প্রতিষ্ঠান যা ইসলাম শিক্ষার বুনিয়াদি প্রতিষ্ঠান। ইসলামের মৌলিক জ্ঞানদানে ও পাপপ্রবণতা হ্রাসে এটির ভূমিকা অপরিসীম। অন্য বক্তা জনাব 'ফ' বললেন, শুধু তাই নয় কুরআন মাজিদের শুদ্ধ উচ্চারণ শিক্ষা, অনুশীলন ও পাঠাভ্যাস গড়ে তুলতে এটির ভূমিকা উল্লেখযোগ্য।

নটরডেম কলেজ · 2023

উত্তর

'যিকর' শব্দের অর্থ হলো—স্মরণ করা ।

উত্তর

ইমাম গাযালি (র) সবরকে কতিপয় ভাগে বিভক্ত করেছেন। সেগুলো হলো— ১. ইবাদাত পালনের সবর : নিয়মিত ইবাদাত করা সত্যিই কষ্টকর ব্যাপার। সালাত, সাওম, হজ ইত্যাদি ইবাদাতে অনেক কষ্ট সহ্য করতে হয়। ২. বিপদাপদের সময় সবর করা : সুখ-দুঃখ, বিপদাপদ মানবজীবনের নিত্যসঙ্গী। ধৈর্যের সাথে বিপদাপদের মোকাবিলা করতে পারলে মুমিনের মর্যাদা বাড়ে। ৩. পাপ থেকে বাঁচার জন্য সবর : শয়তান মানুষকে পাপ কাজের দিকে প্রলুব্ধ করে। এ সময় ধৈর্যের খুবই আবশ্যক । ৪. জুলুম-অত্যাচারে সবর করা : সত্যের পথে, ন্যায়ের পথে, ধর্মের পথে নানা রকম জুলুম-অত্যাচার ও বাধাবিপত্তি আসে। ধৈর্যের সাথে এসবের মোকাবিলা করাই প্রকৃত মুমিনের কাজ । ৫. সুখে ও আনন্দে সবর করা : অনেক সময় মানুষ সুখ ও সফলতার আনন্দের আতিশয্যে হিতাহিত জ্ঞান হারিয়ে নানা রকম অপকর্মে লিপ্ত হয়। এসময় সবর করা একান্ত কর্তব্য। ইমাম রাযি (র) আরও দুই ধরনের সবরের উল্লেখ করেছেন— ১. ইসলামের সূক্ষ্ম বিষয়গুলো অধ্যয়নে সবর । ২. অনিচ্ছাকৃত কর্ম সম্পাদনে সবর ।

উত্তর

উদ্দীপকে আলোকিত প্রতিষ্ঠানটির নাম 'মক্তব।' সাধারণভাবে মুসলিম বালক-বালিকাদের প্রাথমিক শিক্ষায়তনকে বলা হয় মক্তব। তবে মক্তব বলতে আমরা কুরআন শিক্ষার স্থানকে বুঝে থাকি। যেখানে ইসলামের প্রাথমিক, মৌলিক ও অতীব প্রয়োজনীয় শিক্ষা দেওয়া হয়। মক্তবের শিক্ষা স্বল্প পরিসরে হলেও এখান থেকেই ছোট ছোট ছেলেমেয়েদের ভবিষ্যৎ জীবনের গোড়াপত্তন হয় এবং ইসলামি তাহজিব, তামাছুন ও শিক্ষা-সাংস্কৃতির বীজ অঙ্কুরিত হয়। শৈশবেই শিশুদের আদর্শ ও সুশিক্ষার বুনিয়াদ গড়ে তুলতে হবে। এ বুনিয়াদ হতে হবে তাওহিদ ও রিসালাতের মহান আদর্শভিত্তিক । মক্তবে ইমান, আকাঈদ ও নৈতিক শিক্ষার সাথে সাথে প্রয়োজনীয় ধর্মীয় মাসয়ালা-মাসায়েল তথা ইসলামের বুনিয়াদি শিক্ষা হাতে-কলমে শেখানো হয় । যেমন— কীভাবে ওযু-গোসল করতে হয়, ওযুতে কী কী কাজ ফরজ, ওয়াজিব ও সুন্নত এবং কী কী কারণে ওযু নষ্ট হয়। কোন নামায কীভাবে আদায় করতে হয়— এ বিষয়গুলো শিক্ষকের তত্ত্বাবধানে সুন্দরভাবে শেখানো হয়। সালাত, সাওম ইত্যাদি মৌলিক বিষয় সম্বন্ধে জ্ঞানলাভ করে । মক্তবে পরস্পরের প্রতি সহানুভূতি, সমবেদনা ও সহযোগিতার ব্যাপারে শিক্ষা দেওয়া যায় । শিশুদের মন কাদামাটির মতো সুতরাং শৈশবে তাদের মমতাবোধ ও দরদি চেতনাবোধ জাগিয়ে তোলার ফলে তাদের মধ্যে সহানুভূতি, সমবেদনা ও সহযোগিতা করার মনোভাব সৃষ্টি হয়। উপরিউক্ত আলোচনায় প্রতীয়মান হয়, জনাব 'প' প্রতিষ্ঠানটির যেসব বৈশিষ্ট্য বর্ণনা করেছেন তা দ্বারা 'মক্তবকেই বোঝানো হয়েছে।

উত্তর

জনাব 'ফ' এর বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত। জনাব 'ফ'-এর মতে কুরআন মাজিদের শুদ্ধ উচ্চারণ শিক্ষা, অনুশীলন ও পাঠাভ্যাস গড়ে তুলতে মক্তবের ভূমিকা উল্লেখযোগ্য। তার বক্তব্যটি সঠিক। কেননা মক্তবের বিশেষ বিশেষ কার্যক্রমের মধ্যে আল-কুরআন শিক্ষাদান প্রধান । কুরআন মাজিদ মহান আল্লাহর কালাম। সালাতে কুরআন মাজিদ তিলাওয়াত করা অপরিহার্য। কুরআন পাঠের গুরুত্ব ও ফজিলত ` অপরিসীম। কুরআন তিলাওয়াত সর্বোত্তম ইবাদাত। মহানবি (সা.) বলেন, “কুরআন তিলাওয়াত সর্বোত্তম ইবাদাত।” (মুসলিম) তিনি আরও বলেন, “তোমাদের মধ্যে ওই ব্যক্তিই উত্তম যে নিজে কুরআন শিখে এবং অন্যকেও শিক্ষা দেয়।” (বুখারি) মক্তবে ইমাম ও মুয়াজ্জিন সাহেব অথবা কোনো আলিম কর্তৃক আরবি বর্ণমালা থেকে শুরু করে পবিত্র কুরআন শুদ্ধ করে শেখানো হয়। মক্তবই কুরআন মাজিদ মুখস্থকরণের উপযুক্ত স্থান এবং শৈশবেই স্মৃতিশক্তি ভালো থাকে । তাই এ সময় কুরআন মাজিদ মুখস্থ করা সহজ হয়। মক্তবে শৈশবে অনুশীলন ও চর্চার মাধ্যমে সঠিক উচ্চারণে কুরআন মাজিদ শিক্ষালাভ সহজতর হয়। বড়দের জন্য বেশি বয়সে সঠিকভাবে উচ্চারণ করা অপেক্ষাকৃত কঠিন হয়ে পড়ে। আর শুদ্ধ উচ্চারণে কুরআন পাঠ করার বিকল্প নেই। রাসূল (সা.) বলেন, “যে ব্যক্তি সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত করে না সে আমার নীতির ওপর প্রতিষ্ঠিত নয়।” (আবু দাউদ) আল্লাহ তায়ালাও শুদ্ধভাবে কুরআন তিলাওয়াতের নির্দেশ দিয়ে বলেন— “কুরআন আবৃত্তি কর ধীরে ধীরে স্পষ্ট ও সুন্দরভাবে।” (সূরা মুযাম্মিল : ৪) অতএব বলা যায়, জনাব 'ফ'-এর বক্তব্য যথার্থ।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।