উদ্দীপকে জনাব 'ছ' তার কর্মকাণ্ডে কীসের প্রতি লক্ষ রেখে চলেন? বিষয়টির গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব 'ছ' তার কর্মকাণ্ডে কর্তব্যপরায়ণতার প্রতি লক্ষ রেখে চলেন। যেসব দায়িত্ব পালন করা বা সেসব কাজ করা আমাদের অপরিহার্য, তাকে কর্তব্য বলে। আমাদের জীবন হচ্ছে কতকগুলো কাজের সমষ্টি। যার ওপর যে কাজের দায়িত্ব থাকে, তা পালন করা হচ্ছে তার কর্তব্য। যথাযথভাবে দায়িত্ব পালন করাকে বলা হয় কর্তব্যপরায়ণতা। অর্থাৎ যার ওপর যতটুকু দায়িত্ব-কর্তব্য আছে, তা আন্তরিকতা, নিষ্ঠা ও জবাবদিহিতার অনুভূতি নিয়ে সুষ্ঠু ও সুচারুরূপে পালন করার নামই কর্তব্যপরায়ণতা। ব্যক্তি, পরিবার থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত প্রতিটি স্তরেই আমাদের দায়িত্ব-কর্তব্য রয়েছে। এসব দায়িত্ব- কর্তব্যনিষ্ঠা সুষ্ঠুভাবে পালনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। নিজের সুযোগ্য করে গড়ে না তুললে অন্যের প্রতি কর্তব্য পালন করা যায় না। মহানবি (সা.) বলেছেন, “তোমার নিজের প্রতি তোমার কর্তব্য আছে।” (বুখারি) একজন ব্যবসায়ী হিসেবে সৎভাবে ব্যবসা করা তথা ওজনে কমবেশি না করা, পণ্যে ভেজাল না দেওয়া, অধীনস্ত কর্মচারীদের বেতন যথাসময়ে এবং যথাযথভাবে প্রদান করা কর্তব্য। কেননা প্রত্যেককেই তার দায়িত্ব সম্বন্ধে জবাবদিহি করতে হবে এবং অধীনস্তদের ব্যাপারে জিজ্ঞাসিত হবেন। সুতরাং অধীনস্থদের অধিকার যথাযথভাবে আদায় করা কর্তব্যপরায়ণতা। উদ্দীপকে জনাব 'স্থ' কর্তব্যপরায়ণতার প্রতি লক্ষ রেখে ব্যবসায়ে শরিয়তের বিধান লঙ্ঘন করেন না এবং অধীনস্থ কর্মচারীদের প্রতি দায়িত্বশীল।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব 'ছ' তার কর্মকাণ্ডে কীসের প্রতি লক্ষ রেখে চলেন? বিষয়ট…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর