নাফিউল সাহেবের স্ত্রীর ব্যাখ্যাকৃত বিষয়টি তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: নাফিউল সাহেবের স্ত্রী ইসলামি শিক্ষার বৈশিষ্ট্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন। ইসলাম শিক্ষাব্যবস্থা মানবরচিত অন্যান্য শিক্ষাব্যবস্থা থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। ইসলাম শিক্ষার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যাবলি নিচে তুলে ধরা হলো- তাইওহিদভিত্তিক শিক্ষা : ইসলাম শিক্ষা মহান আল্লাহর একত্ববাদের ভিত্তিতে প্রতিষ্ঠিত ও পরিচালিত। মহান আল্লাহকে বাদ দিয়ে কোনো শিক্ষাই ইসলাম শিক্ষা হতে পারে না। কেননা আল্লাহ বলেন, “সমস্ত জ্ঞানের উৎস মহান আল্লাহ।” (সূরা আহকাম : ২৩) রিসালাতভিত্তিক শিক্ষা : মানবজাতির দিশারি হিসেবে অসংখ্য নবি- রাসুলকে আল্লাহ তায়ালা তাঁর বাণী সহকারে পৃথিবীতে প্রেরণ করেছেন । নবি-রাসুলদের শিক্ষাই ইসলাম শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা : ইসলাম শিক্ষা মানবরচিত নয় । ইসলাম শিক্ষার প্রধান উৎস কুরআন ও সুন্নাহ। কাজেই এ শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মানুষের জন্য অপরিহার্য। ইসলামের সামগ্রিক শিক্ষাই কুরআন ও হাদিসের আলোকে রচিত। তাই মানুষের পার্থিব জীবনে যেসব শিক্ষার প্রয়োজন হয়। তা কুরআন সুন্নাহর আলোকে করলে তাই ইসলাম শিক্ষায় পরিণত হয়। পরিচ্ছন্ন ও পরিশুদ্ধকারী : ইসলাম শিক্ষা মানুষকে সকল প্রকার অনৈতিকতা, অসত্য ও কলুষতা থেকে পূত-পবিত্র করে, মানুষের চিন্তা- চেতনা, বিশ্বাস ও চরিত্রকে পরিশোধন করে, রাসুল প্রেরণের অন্যতম উদ্দেশ্যও তাই। ইসলাম শিক্ষার উদ্দেশ্য হলো ইসলামকে সঠিকভাবে জানার ও পালন করার মাধ্যমে আল্লাহর খাঁটি বান্দা হিসেবে ব্যক্তিকে তৈরি করা এবং তাঁর সন্তুষ্টি অর্জন করা। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত জনাব নাফিউল সাহেবের স্ত্রীর ব্যাখ্যাকৃত বিষয়টি যথার্থ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
নাফিউল সাহেবের স্ত্রীর ব্যাখ্যাকৃত বিষয়টি তোমার পাঠ্যবইয়ের আলোকে …
উদ্দীপক
নটরডেম কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর