উদ্দীপকে ফাইজা ইসলাম শিক্ষার যা নোট করেছে সেটি তিনটি পয়েন্টে সীমাবদ্ধ নয়।'- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ফাইজার ইসলামের নোট করা তিনটি দিক দ্বারা ইসলাম শিক্ষা সীমাবদ্ধ নয়। বরং এর পরিধি অনেক বিস্তৃত। যেমন— ইসলামি শিক্ষার মধ্যে আল্লাহর পরিচয়, আনুগত্য ও বন্দেগি করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর এ শিক্ষার মাধ্যমে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপনের জ্ঞান অর্জন, ইসলামি সংস্কৃতির পরিচয়, ইসলামি ঐতিহ্যের সাথে পরিচয় হওয়া যায়। এ শিক্ষার মাধ্যমে দ্বীনের প্রচার ও প্রসার করা হয়, যা নবিদের অবর্তমানে মুসলমানদের দায়িত্ব। আল্লাহ বলেন, “তোমরাই শ্রেষ্ঠ জাতি! তোমাদের উত্থান মানবতার কল্যাণের জন্য, তোমরা সৎ কাজে আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে।” (সূরা আলে ইমরান : ১১০) এ শিক্ষার মাধ্যমে ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তির পরিপূর্ণ ধারণা লাভ করা যায়। এ শিক্ষার মাধ্যমে মানবতার পূর্ণ বিকাশ সাধন হয়, আত্মপরিচয় লাভ করা যায়। প্রকৃত মানুষরূপে গড়ে ওঠার উপায় জানা যায়। এ শিক্ষা মানুষকে ইনসাফভিত্তিক আদর্শ সমাজ গঠনে সহায়তা করে। আত্মকর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করে। আল্লাহ ঘোষণা করেন, “সালাত শেষ করে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহরাজি সন্ধান কর।” (সূরা জুমুআ : ১০) এ শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ, জাতি ও আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পূর্ণ সহায়তা করে। উপরিউক্ত আলোচনায় এটিই প্রতীয়মান হয় যে, উদ্দীপকে উল্লিখিত তিনটি বৈশিষ্ট্য দ্বারা ইসলামি শিক্ষার বৈশিষ্ট্য সীমাবদ্ধ নয়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ফাইজা ইসলাম শিক্ষার যা নোট করেছে সেটি তিনটি পয়েন্টে সীমাব…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর