উদ্দীপকে সাফার বক্তব্য কোন শিক্ষার প্রতি ইঙ্গিত করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সাফার বক্তব্য ইসলামি শিক্ষার প্রতি ইঙ্গিত করেছে। ইসলামি শিক্ষাই মানুষকে ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাকতে এবং চারিত্রিক উৎকর্ষ সাধনে তাগিদ দেয়। ইসলাম শিক্ষা এমন একটি বিষয় যার পঠন-পাঠন, অধ্যয়ন, অনুশীলন, চর্চা ও গবেষণা করলে আল্লাহর দেওয়া পরিপূর্ণ জীবন বিধান দ্বীন ইসলামের স্বরূপ, ( Islam as such) এর প্রকৃতি ও বিষয়বস্তু সম্পর্কে জ্ঞানলাভ করা যায় এবং সে মোতাবেক স্বীয় জীবন গঠন ও পরিচালনা করে আল্লাহ প্রদত্ত দায়িত্ব- কর্তব্য যথাযথভাবে পালন করার মানসিক তাগিদ (Mental urge) ও অনুপ্রেরণা লাভ করা যায়। ইসলামি শিক্ষার উদ্দেশ্য হলো বিশ্বের মানবগোষ্ঠীকে পরিপূর্ণ আদর্শ মানুষরূপে গড়ে তোলার জন্য তার মানসিক, আত্মিক, নৈতিক ও শারীরিক পরিপূর্ণ বিকাশ, উন্নয়ন করা এবং পরিশীলিত ও দক্ষ করে গড়ে তোলা। শিক্ষার্থীদের আল্লাহর প্রিয় বান্দা, রাসুল (সা.)-এর সত্যিকার অনুসারী উম্মত এবং সমাজের যোগ্য ব্যক্তি হিসেবে সৎ, দক্ষ, চরিত্রবান, উদার দেশপ্রেমিক, সুনাগরিক ও মহৎ মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে । ইসলামি শিক্ষা মানুষকে ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাকতে, ন্যায়ের পথে চলতে, ন্যায় কথা বলতে সর্বোচ্চ তাগিদ দেয় এবং সচ্চরিত্র গঠনে সার্বিক সহায়তা করে। চারিত্রিক উন্নতির জন্য ইসলাম শিক্ষা জোরালো ভূমিকা রাখে। এজন্য মুনিরার ইঙ্গিতকৃত শিক্ষা হলো— ইসলাম শিক্ষা।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সাফার বক্তব্য কোন শিক্ষার প্রতি ইঙ্গিত করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর