শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে ফাইজার ইসলাম শিক্ষার কোন দিকটি নোট করেছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে ফাইজা ইসলাম শিক্ষার অনন্য বৈশিষ্ট্যের দিকটি নোট করেছে। ইসলাম শিক্ষার বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো— ১. ওহিভিত্তিক শিক্ষা ২. কুরআন ও সুন্নাহভিত্তিক শিক্ষা ও ৩. রিসালাতভিত্তিক শিক্ষা প্রভৃতি। এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হলো- ১. তাওহিদভিত্তিক শিক্ষা : ইসলাম একত্ববাদ তথা আল্লাহ এক, তাঁর কোনো শরিক নেই— এ শিক্ষা প্রদান করে। ইসলাম ব্যতীত অন্য কোনো শিক্ষাব্যবস্থায় এরূপ শিক্ষা নেই। ২. কুরআন ও হাদিসভিত্তিক শিক্ষা : ইসলামি শিক্ষায় জ্ঞানের মূল উৎস কুরআন ও হাদিস। তাই এটি নির্ভুল এবং সর্বযুগের জন্য যথোপযুক্ত শিক্ষাব্যবস্থা। ৩. সমন্বিত শিক্ষা : ইসলামি শিক্ষায় বৈষয়িক ও ধর্মীয় শিক্ষার সমন্বয় ঘটেছে। ৪. ইহকালীন ও পরকালীন কল্যাণময় শিক্ষা : ইসলামি শিক্ষা ইহকালীন দিকনির্দেশনা এবং পরকালীন মুক্তির পথ বাতলিয়ে দিয়েছে, যা অন্য যেকোনো শিক্ষায় অনুপস্থিত। ৫. আদর্শিক শিক্ষাব্যবস্থা : ইসলামি শিক্ষাব্যবস্থা মানুষকে আদর্শিক চেতনায় উদ্বুদ্ধ ও জাগ্রত করে। ফলে মানুষের চরিত্র উৎকর্ষতার শীর্ষে পৌঁছতে সক্ষম হয়। ৬. নৈতিকতার শিক্ষা : ইসলাম মানুষকে নৈতিকতার শিক্ষা দেয়। এতে মানুষ প্রকৃত মানুষ হওয়ার সুযোগ পায় । ৭. প্রগতিশীল শিক্ষাব্যবস্থা ইসলামি শিক্ষাব্যবস্থা কোনো যুগ, কাল, দেশ বা জাতি ইত্যাদির জন্য নির্দিষ্ট নয় বরং মানবসভ্যতার প্রগতি ও বিকাশমান ভাবধারার সাথে সামঞ্জস্যপূর্ণ তাই ইসলামি শিক্ষা সর্বকালের সকল মানুষের সব রকম প্রয়োজন মেটাতে সক্ষম। উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকে ফাইজা নোট মূলত ইসলাম শিক্ষার বৈশিষ্ট্যের দিকটি নির্দেশ করে।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে ফাইজার ইসলাম শিক্ষার কোন দিকটি নোট করেছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

ফাইজা একাদশ শ্রেণির শিক্ষার্থী। সে প্রত্যেক বিষয়ে শিক্ষকের আলোচনা নোট করে । ইসলাম শিক্ষার খাতায় সে তিনটি পয়েন্ট নোট করেছে। সেগুলো হলো- (i) ওহিভিত্তিক,(ii) কুরআন ও সুন্নাহভিত্তিক এবং (iii) রিসালাতের শিক্ষা

চট্টগ্রাম কলেজ · 2023

উত্তর

সাধারণভাবে মুসলিম বালক-বালিকাদের প্রাথমিক শিক্ষায়তনকে মক্তব বলে । তবে মক্তব বলতে কুরআন শিক্ষার স্থানকে বোঝায়।

উত্তর

হালাল উপার্জন মানে বৈধ উপার্জন। আল্লাহ ও রাসুলের নির্দেশিত, প্রদর্শিত ও অনুমোদিত পন্থায় যে আয়-উপার্জন করা হয়, সেই উপার্জনই হালাল উপার্জন; হালাল উপার্জন করার জন্যই কল্যাণকর। হালাল উপার্জন দ্বারা জীবিকা নির্বাহ করা ইসলামি জীবনব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তায়ালা মানুষ সৃষ্টি করেছেন একমাত্র তারই ইবাদাত করার জন্য। রাসুল (সা.) বলেন, “হালাল উপার্জন বা হালাল রুজি অন্বেষণ করাও ফরজের পরও একটি ফরজ।” (বায়হাকি)

উত্তর

উদ্দীপকে ফাইজা ইসলাম শিক্ষার অনন্য বৈশিষ্ট্যের দিকটি নোট করেছে। ইসলাম শিক্ষার বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো— ১. ওহিভিত্তিক শিক্ষা ২. কুরআন ও সুন্নাহভিত্তিক শিক্ষা ও ৩. রিসালাতভিত্তিক শিক্ষা প্রভৃতি। এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হলো- ১. তাওহিদভিত্তিক শিক্ষা : ইসলাম একত্ববাদ তথা আল্লাহ এক, তাঁর কোনো শরিক নেই— এ শিক্ষা প্রদান করে। ইসলাম ব্যতীত অন্য কোনো শিক্ষাব্যবস্থায় এরূপ শিক্ষা নেই। ২. কুরআন ও হাদিসভিত্তিক শিক্ষা : ইসলামি শিক্ষায় জ্ঞানের মূল উৎস কুরআন ও হাদিস। তাই এটি নির্ভুল এবং সর্বযুগের জন্য যথোপযুক্ত শিক্ষাব্যবস্থা। ৩. সমন্বিত শিক্ষা : ইসলামি শিক্ষায় বৈষয়িক ও ধর্মীয় শিক্ষার সমন্বয় ঘটেছে। ৪. ইহকালীন ও পরকালীন কল্যাণময় শিক্ষা : ইসলামি শিক্ষা ইহকালীন দিকনির্দেশনা এবং পরকালীন মুক্তির পথ বাতলিয়ে দিয়েছে, যা অন্য যেকোনো শিক্ষায় অনুপস্থিত। ৫. আদর্শিক শিক্ষাব্যবস্থা : ইসলামি শিক্ষাব্যবস্থা মানুষকে আদর্শিক চেতনায় উদ্বুদ্ধ ও জাগ্রত করে। ফলে মানুষের চরিত্র উৎকর্ষতার শীর্ষে পৌঁছতে সক্ষম হয়। ৬. নৈতিকতার শিক্ষা : ইসলাম মানুষকে নৈতিকতার শিক্ষা দেয়। এতে মানুষ প্রকৃত মানুষ হওয়ার সুযোগ পায় । ৭. প্রগতিশীল শিক্ষাব্যবস্থা ইসলামি শিক্ষাব্যবস্থা কোনো যুগ, কাল, দেশ বা জাতি ইত্যাদির জন্য নির্দিষ্ট নয় বরং মানবসভ্যতার প্রগতি ও বিকাশমান ভাবধারার সাথে সামঞ্জস্যপূর্ণ তাই ইসলামি শিক্ষা সর্বকালের সকল মানুষের সব রকম প্রয়োজন মেটাতে সক্ষম। উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকে ফাইজা নোট মূলত ইসলাম শিক্ষার বৈশিষ্ট্যের দিকটি নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকের ফাইজার ইসলামের নোট করা তিনটি দিক দ্বারা ইসলাম শিক্ষা সীমাবদ্ধ নয়। বরং এর পরিধি অনেক বিস্তৃত। যেমন— ইসলামি শিক্ষার মধ্যে আল্লাহর পরিচয়, আনুগত্য ও বন্দেগি করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর এ শিক্ষার মাধ্যমে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপনের জ্ঞান অর্জন, ইসলামি সংস্কৃতির পরিচয়, ইসলামি ঐতিহ্যের সাথে পরিচয় হওয়া যায়। এ শিক্ষার মাধ্যমে দ্বীনের প্রচার ও প্রসার করা হয়, যা নবিদের অবর্তমানে মুসলমানদের দায়িত্ব। আল্লাহ বলেন, “তোমরাই শ্রেষ্ঠ জাতি! তোমাদের উত্থান মানবতার কল্যাণের জন্য, তোমরা সৎ কাজে আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে।” (সূরা আলে ইমরান : ১১০) এ শিক্ষার মাধ্যমে ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তির পরিপূর্ণ ধারণা লাভ করা যায়। এ শিক্ষার মাধ্যমে মানবতার পূর্ণ বিকাশ সাধন হয়, আত্মপরিচয় লাভ করা যায়। প্রকৃত মানুষরূপে গড়ে ওঠার উপায় জানা যায়। এ শিক্ষা মানুষকে ইনসাফভিত্তিক আদর্শ সমাজ গঠনে সহায়তা করে। আত্মকর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করে। আল্লাহ ঘোষণা করেন, “সালাত শেষ করে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহরাজি সন্ধান কর।” (সূরা জুমুআ : ১০) এ শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ, জাতি ও আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পূর্ণ সহায়তা করে। উপরিউক্ত আলোচনায় এটিই প্রতীয়মান হয় যে, উদ্দীপকে উল্লিখিত তিনটি বৈশিষ্ট্য দ্বারা ইসলামি শিক্ষার বৈশিষ্ট্য সীমাবদ্ধ নয়।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।