উদ্দীপকে জনাব 'খ' এর আচার-আচরণের গুরুত্ব ইসলামের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের জনাব 'খ' এর আচার-আচরণ জনাব 'ক' এর সম্পূর্ণ বিপরীত হওয়ায় বলা যায় 'খ' ইসলামি সংস্কৃতি অনুসরণ করে। ইসলামি সংস্কৃতি একটি আদর্শিক সংস্কৃতি। এ সংস্কৃতি কুরআন ও সুন্নাহর আলোকে গড়ে উঠেছে। ইসলামি সংস্কৃতির মাধ্যমে ইমান পূর্ণতা পায়। কেননা ইসলামি সংস্কৃতি যথাযথভাবে চর্চা করার মাধ্যমেই একজন ব্যক্তির জীবনে ইসলাম বাস্তবরূপ লাভ করে, যা উদ্দীপকের জনাব 'খ' এর ক্ষেত্রে লক্ষণীয়।উদ্দীপকের জনাব 'খ' এর আচার-আচরণ 'জনাব 'ক' এর সম্পূর্ণ বিপরীত। তার জীবনপদ্ধতি একটি আদর্শ জীবনপদ্ধতি। সুতরাং জনাব 'খ' এর আচার-আচরণ ও জীবনযাপন ইসলামি সংস্কৃতির সাথে সঙ্গতিপূর্ণ। মুসলিম জাতির জীবনে ইসলামি সংস্কৃতির গুরুত্ব অপরিসীম। এ সংস্কৃতি মুসলিম জাতির স্বতন্ত্র অস্তিত্ব বহন করে। এ সংস্কৃতির অনুসরণের মাধ্যমে আল্লাহ ও তাঁর রাসুল (স) এর ভালোবাসা লাভ করা যায়। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলে দুনিয়া ও আখিরাতে সাফল্য লাভ করা যায়। পবিত্র কুরআনে উল্লেখ আছে 'মুহাম্মদ (স) আপনি বলুন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমাকে অনুসরণ করো।' (সুরা আলে ইমরান: ৩১)উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, জনাব 'খ' এর আচার-আচরণ ও জীবনপদ্ধতি তথা ইসলামি সংস্কৃতির অনুসরণ মুসলমানদের দুনিয়ার জীবনে কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি পরকালেও মুক্তির ব্যবস্থা করবে। তাই মুসলিমদের জন্য ইসলামি সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব 'খ' এর আচার-আচরণের গুরুত্ব ইসলামের আলোকে বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর