শেয়ারFacebookWhatsApp

জনাব মাওলানা আজিম সাহেবের শিক্ষায় যে বিষয়টি ফুটে ওঠেছে তার সামাজিক গুরুত্ব বিশ্লেষণ করো।

উত্তর: জনাব মাওলানা আজিম সাহেবের শিক্ষায় ইসলামি সংস্কৃতির বিষয়টি ফুটে ওঠেছে। ইসলামি সংস্কৃতির সামাজিক গুরুত্ব অপরিসীম।ইসলাম অনুমোদিত ও কুরআন-হাদিসে নির্দেশিত মুসলমানদের জীবনপদ্ধতিই হলো ইসলামি সংস্কৃতি। এ সংস্কৃতির মাধ্যমে মুসলিম জাতির স্বতন্ত্র অস্তিত্ব প্রকাশ পায়। কুরআন-হাদিসের বিধান অনুসারে জীবনযাপন করা, আল্লাহর ইবাদত করা, পরস্পর দেখা হলে সালাম দেওয়া, ভালো কাজের শুরুতে 'বিসমিল্লাহ' বলা, খাওয়ার পর আল্লাহর শোকরিয়া আদায় করা প্রভৃতি ইসলামি সংস্কৃতির গুরুত্বপূর্ণ ব্যাবহারিক দিক; যা মাওলানা আজিম সাহেবের শিক্ষায় লক্ষ করা যায়।উদ্দীপকের মাওলানা আজিম সাহেব গ্রামের শিশুদেরকে কুরআন তিলাওয়াত শিক্ষা দেওয়ার পাশাপাশি নামাজ আদায়ের নিয়ম, পারস্পরিক সাক্ষাতে সালাম দেওয়া, কাজের শুরুতে 'বিসমিল্লাহ' বলা ও খাওয়ার পর আল্লাহর শোকরিয়া আদায় করার শিক্ষা দেন। এগুলো ইসলামি সংস্কৃতির ব্যাবহারিক দিক। ইসলামি সংস্কৃতির গুরুত্ব অপরিসীম। পারস্পরিক দেখা-সাক্ষাতে সালাম বিনিময় করলে সুসম্পর্ক তৈরি হয় এবং সৌহার্দ ও সম্প্রীতি গড়ে ওঠে। আল্লাহর নাম নিয়ে কোনো ভালো কাজ শুরু করলে সে কাজে আল্লাহ তায়ালা বরকত দান করেন। খাওয়ার পর আল্লাহর শোকর আদায় করার মাধ্যমে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ পায়। এতে আল্লাহ সন্তুষ্ট হয়ে রিজিক বৃদ্ধি করে দেন। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে মানুষ সমাজের অপর মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখে। এতে পারস্পরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়।উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ইসলামি সংস্কৃতি একটি আদর্শ সংস্কৃতি। মুসলিমদের দৈনন্দিন জীবনে এ সংস্কৃতি চর্চার মাধ্যমে সুশৃঙ্খল ও সৌহার্দপূর্ণ সমাজ গড়ে তোলা যায়।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

জনাব মাওলানা আজিম সাহেবের শিক্ষায় যে বিষয়টি ফুটে ওঠেছে তার সামাজিক …

উদ্দীপক

'ক' একটি পুরাতন গ্রাম। গ্রামের মসজিদের আঙ্গিনায় একটি ঘর। এখানে জনাব মাওলানা আজিম সাহেব সকালবেলা শিশুদেরকে কুরআন তিলাওয়াত শিক্ষা দেন। তাছাড়া শিশুদের নামাজ আদায় করার নিয়ম, পরস্পর দেখা হলে সালাম দেয়া, কাজের শুরুতে বিস্মিল্লাহ বলা, খাওয়ার পর আল্লাহর শোকরিয়া করা ইত্যাদি বিষয় শিক্ষা দেন, যাতে গ্রামের শিশুরা ভবিষ্যতে সুনাগরিক হিসেবে জীবন গড়তে পারে।

Rajshahi · 2018

উত্তর

ইসলাম শব্দের অর্থ- আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা ইত্যাদি।

উত্তর

ইসলামের বিধিবিধান এবং মহান আল্লাহর ইবাদতের পদ্ধতি ও গুরুত্ব সম্পর্কে জানার জন্য ইসলামের মৌলিক জ্ঞানার্জন করা প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য অবশ্যকর্তব্য। দীনি ইলম অর্জনের ক্ষেত্রে ফরজের বিধান দুই ধরনের। যথা- ফরজে আইন বা অবশ্যই পালনীয় ফরজ এবং ফরজে কিফায়া বা সামষ্টিক বাধ্যবাধকতা। উল্লিখিত হাদিসের মাধ্যমে দীনের মৌলিক জ্ঞানার্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ করা হয়েছে। এটি না করলে ব্যক্তিগতভাবে গুনাহগার হবে। দীনের গভীর জ্ঞানার্জন করা সবার জন্য বাধ্যতামূলক নয়। প্রত্যেক সমাজের কিছু লোক দীন সম্পর্কে গভীর জ্ঞান-গবেষণা করতে হবে। অন্যথায় সমাজের সবাই গুনাহগার হবে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত গ্রামের মসজিদের আঙিনার ঘরটি আমার পঠিত মক্তবের সাথে তুলনীয়।আরবি 'মক্তব' শব্দের বাংলা অর্থ হলো- লেখার স্থান, বিদ্যালয় বা শিক্ষাকেন্দ্র। এটি ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে প্রাথমিক জ্ঞানার্জনের একটি আদর্শ স্থান। সাধারণত মসজিদের বারান্দায় বা মাদরাসার সাথে এটি গড়ে তোলা হয়। এখানে মুসলিম শিশুদের কুরআন তিলাওয়াত, হাদিস, ওজু, গোসল, নামাজ, রোজা, শিষ্টাচার ইত্যাদি মৌলিক বিষয়ের প্রাথমিক শিক্ষা দেওয়া হয়; যা উদ্দীপকে বর্ণিত ঘরটির সাথে সাদৃশ্যপূর্ণ।উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, 'ক' নামে একটি গ্রামের মসজিদের আঙ্গিনায় একটি ঘর রয়েছে। মাওলানা আজিম সাহেব সেখানে সকালবেলা শিশুদেরকে কুরআন তিলাওয়াত ও নামাজের নিয়ম শিক্ষা দেন। এছাড়াও ইসলামি সংস্কৃতির ব্যাবহারিক বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষা দেন। এসব কর্মকাণ্ড থেকে বোঝা যায়, 'ক' গ্রামের ঐ ঘরটির সাথে মক্তবের মিল রয়েছে। শিশুদের আল্লাহর ইবাদতে অভ্যস্ত হওয়ার প্রয়োজনীয় শিক্ষা মক্তবেই দেওয়া হয়। এ শিক্ষা তাদের বড় হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হওয়ার প্রেরণা দেয়। সার্বিকভাবে বলা যায়, মুসলিম শিশুদের সামাজিকীকরণ, প্রাথমিক শিক্ষা ও মানসিক বিকাশে মক্তব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উত্তর

জনাব মাওলানা আজিম সাহেবের শিক্ষায় ইসলামি সংস্কৃতির বিষয়টি ফুটে ওঠেছে। ইসলামি সংস্কৃতির সামাজিক গুরুত্ব অপরিসীম।ইসলাম অনুমোদিত ও কুরআন-হাদিসে নির্দেশিত মুসলমানদের জীবনপদ্ধতিই হলো ইসলামি সংস্কৃতি। এ সংস্কৃতির মাধ্যমে মুসলিম জাতির স্বতন্ত্র অস্তিত্ব প্রকাশ পায়। কুরআন-হাদিসের বিধান অনুসারে জীবনযাপন করা, আল্লাহর ইবাদত করা, পরস্পর দেখা হলে সালাম দেওয়া, ভালো কাজের শুরুতে 'বিসমিল্লাহ' বলা, খাওয়ার পর আল্লাহর শোকরিয়া আদায় করা প্রভৃতি ইসলামি সংস্কৃতির গুরুত্বপূর্ণ ব্যাবহারিক দিক; যা মাওলানা আজিম সাহেবের শিক্ষায় লক্ষ করা যায়।উদ্দীপকের মাওলানা আজিম সাহেব গ্রামের শিশুদেরকে কুরআন তিলাওয়াত শিক্ষা দেওয়ার পাশাপাশি নামাজ আদায়ের নিয়ম, পারস্পরিক সাক্ষাতে সালাম দেওয়া, কাজের শুরুতে 'বিসমিল্লাহ' বলা ও খাওয়ার পর আল্লাহর শোকরিয়া আদায় করার শিক্ষা দেন। এগুলো ইসলামি সংস্কৃতির ব্যাবহারিক দিক। ইসলামি সংস্কৃতির গুরুত্ব অপরিসীম। পারস্পরিক দেখা-সাক্ষাতে সালাম বিনিময় করলে সুসম্পর্ক তৈরি হয় এবং সৌহার্দ ও সম্প্রীতি গড়ে ওঠে। আল্লাহর নাম নিয়ে কোনো ভালো কাজ শুরু করলে সে কাজে আল্লাহ তায়ালা বরকত দান করেন। খাওয়ার পর আল্লাহর শোকর আদায় করার মাধ্যমে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ পায়। এতে আল্লাহ সন্তুষ্ট হয়ে রিজিক বৃদ্ধি করে দেন। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে মানুষ সমাজের অপর মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখে। এতে পারস্পরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়।উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ইসলামি সংস্কৃতি একটি আদর্শ সংস্কৃতি। মুসলিমদের দৈনন্দিন জীবনে এ সংস্কৃতি চর্চার মাধ্যমে সুশৃঙ্খল ও সৌহার্দপূর্ণ সমাজ গড়ে তোলা যায়।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।