ইয়াসিরের পিতা যে বিষয়টির শিক্ষা দেন মুসলমানদের দৈনন্দিন জীবনে তার গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: ইয়াসিরের পিতা গ্রামের ছেলেমেয়েদের ইসলামি সংস্কৃতির শিক্ষা দেন। মুসলমানদের দৈনন্দিন জীবনে এটির গুরুত্ব অপরিসীম। ইসলাম অনুমোদিত ও কুরআন-হাদিসে নির্দেশিত মুসলমানদের জীবনপদ্ধতিই হলো ইসলামি সংস্কৃতি। আল্লাহর ইবাদত করা, পরস্পর দেখা হলে সালাম দেওয়া, ভালো কাজের শুরুতে 'বিসমিল্লাহ' বলা, খাওয়ার পর আল্লাহর শোকরিয়া আদায় করা প্রভৃতি ইসলামি সংস্কৃতির গুরুত্বপূর্ণ ব্যাবহারিক দিক। ইয়াসিরের পিতা গ্রামের ছেলেমেয়েদের এ বিষয়গুলোই শিক্ষা দেন। উদ্দীপকের ইয়াসিরের পিতা মসজিদে নামাজ পড়ান এবং গ্রামের ছেলে- মেয়েদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কার্যাবলি সম্পর্কে শিক্ষা দেন। তিনি তাদেরকে আল্লাহকে স্মরণ করা, কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, পরস্পর সালাম বিনিময় করা, ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা ইত্যাদি শিক্ষা দেন। এগুলো ইসলামি সংস্কৃতির গুরুত্বপূর্ণ দিক। মুসলমানদের দৈনন্দিন জীবনে ইসলামি সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম। মুসলিম জাতির জীবনে ইসলামি সংস্কৃতির গুরুত্ব অপরিসীম। এ সংস্কৃতি মুসলিম জাতির স্বতন্ত্র অস্তিত্ব বহন করে। এ সংস্কৃতির অনুসরণের মাধ্যমে আল্লাহ ও তাঁর রাসুল (স) এর ভালোবাসা লাভ করা যায়। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলে দুনিয়া ও আখিরাতের সাফল্য লাভ করা যায়। পবিত্র কুরআনে উল্লেখ আছে 'মুহাম্মদ (স) আপনি বলুন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও তাহলে আমাকে অনুসরণ করো' (সুরা আলে ইমরান : ৩১)। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ইসলামি সংস্কৃতির অনুসরণ মুসলমানদের দুনিয়ার জীবনে কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি পরকালেও মুক্তির ব্যবস্থা করবে। তাই মুসলিমদের জন্য ইসলামি সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
ইয়াসিরের পিতা যে বিষয়টির শিক্ষা দেন মুসলমানদের দৈনন্দিন জীবনে তার…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর